1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
কবিরহাটে অবৈধ ইটভাটা বন্ধ করে দিলো প্রশাসন | দৈনিক উপকূল বার্তা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

কবিরহাটে অবৈধ ইটভাটা বন্ধ করে দিলো প্রশাসন

মারিয়া ইসলাম স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৮৮ বার


কবিরহাটে অবৈধ ইটভাটা বন্ধ করে দিলো প্রশাসন
নোয়াখালীর কবিরহাটে লোকালয়ে গড়ে ওঠা লাইসেন্সবিহীন একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। এসময় বারবার সতর্ক করার পরও নির্দেশ অমান্য করায় ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) দুপুরে ভূঁইয়ারহাট ‘একতা ব্রিকস’ নামে ওই ভাটায় অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে ইটভাটা নির্মাণ করায় ২০১৭ সালে এ ইটভাটার আবেদন না মঞ্জুর করা হয়। কিন্তু পরিবেশগত ছাড়পত্র এবং
লাইসেন্স না নিয়ে অবৈধভাবে ইটভাটার কার্যক্রম পরিচালনা করে আসছিল প্রতিষ্ঠানটি। এদিকে পূর্বের আদেশ অমান্য করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিহির লাল বলেন, অবৈধ ওই ইটভাটায় আইন লঙ্ঘন করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সেটি ভেঙে দেওয়া হয়েছে। এ ধরনের সব ভাটা বন্ধ করে দেওয়া হবে।
এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা বলেন, ইটভাটার মালিকের বিরুদ্ধে অনুমোদনহীন অবৈধ ভাটা পরিচালনার অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়। পরে সত্যতা পেয়ে সেটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পরিবেশের ক্ষতি করে এমন কার্যক্রম করতে দেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট