বাগেরহাটের শরণখোলা উপজেলা যুবদলের উদ্যোগে মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে আনন্দ মিছিল হয়েছে। মিছিলে উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের হাজারো নেতাকর্মী অংশ নেন।২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। এই আনন্দে মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে রায়েন্দা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাঁচ রাস্তার মোড়ে শেষ হয়। এরপর সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন,উপজেলা যুবদলের আহবায়ক মোল্লা ইব্রাহিম,সদস্য সচিব আলামিন খান,যুগ্ন আহবায়ক এইচ,এম,সোহাগ,যুবদল নেতা এম,মাসুদ হোসাইন,শামীম হাসান বাচ্চু,আবু জাফর,আবুল বশার খান,আবুল হোসেন,জাকির খান,মোঃ মাসুম,জাকারিয়া ইমতিয়াজ,গোলাম রাব্বিসহ অন্যান্য নেতৃবৃন্দ।