1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নওগাঁয় অবৈধ বালু উত্তোলন: এক ব্যক্তির কারাদণ্ড ও জরিমানা | দৈনিক উপকূল বার্তা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কান্ড । অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি

নওগাঁয় অবৈধ বালু উত্তোলন: এক ব্যক্তির কারাদণ্ড ও জরিমানা

মোঃ এ কে নোমান, নওগাঁ প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ৯৯ বার

নওগাঁর মান্দা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় তাকে অতিরিক্ত ৩০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
বুধবার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের কাদিরগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহ আলম মিয়ার দিকনির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন জাহান লুনা।
অভিযান চলাকালে শাহাদত আলী নামের এক ব্যক্তিকে অবৈধভাবে বালু উত্তোলন করতে দেখা যায়। আইন লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। তবে জরিমানার অর্থ প্রদান না করায় আদালত তাকে ৩০ দিনের অতিরিক্ত কারাদণ্ড প্রদান করেন এবং তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা বলেন, “অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহের জন্য ক্ষতিকর। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় প্রশাসনের এমন কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী। তারা আশা করছে, এ ধরনের অভিযান নিয়মিত চালালে পরিবেশ রক্ষার পাশাপাশি নদীর স্বাভাবিক প্রবাহও নিশ্চিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট