1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
ভারতীয় হাইকমিশনের দিকে পদযাত্রা: নয়াপল্টনে জড়ো হয়েছে ছাত্রদল-যুবদল স্বেচ্ছাসেবক নেতা-কর্মীরা | দৈনিক উপকূল বার্তা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম
মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কান্ড । অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি

ভারতীয় হাইকমিশনের দিকে পদযাত্রা: নয়াপল্টনে জড়ো হয়েছে ছাত্রদল-যুবদল স্বেচ্ছাসেবক নেতা-কর্মীরা

বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৭৮ বার

ভারতীয় হাইকমিশনের দিকে প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি দেওয়ার কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা
ভারতীয় হাইকমিশনের দিকে প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি দেওয়ার কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মী।
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও উসকানিমূলক অপপ্রচারের প্রতিবাদে এই কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছিল।
সরেজমিনে দেখা যায়, বিএনপির এই তিন সংগঠনের নেতা-কর্মীরা সকাল ১০টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসা শুরু করেন। এখান থেকে মিছিল নিয়ে বারিধারায় ভারতীয় হাইকমিশনের দিকে যাচ্ছেন নেতা-কর্মীরা। তিন সংগঠন যৌথভাবে এই কর্মসূচি পালন করছে।
রাজধানীর নয়াপল্টনে গতকাল শনিবার সকালে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ সভা হয়। সভায় ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত হয়।
সরেজমিনে দেখা যায়, তিন সংগঠনের নেতা-কর্মীরা নয়াপল্টনে কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়েছেন। বিপুলসংখ্যক নেতা-কর্মীদের উপস্থিতির কারণে নয়াপল্টনে এক পাশের সড়ক হয়ে সকাল ১০টা থেকে যানচলাচল বন্ধ হয়ে গেছে। এক পাশের সড়ক হয়ে যানচলাচল বন্ধ থাকায় আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
বেলা পৌনে ১১ টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করছেন তিন সংগঠন। সমাবেশ শেষে ঢাকায় ভারতীয় হাইকমিশনের দিকে রওনা করবেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট