1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
কোম্পানিগঞ্জের আওয়ামীলীগ ও পুলিশের গুলিতে নিহত হওয়ার ১১ বছর পরে পোস্ট মর্টেম এর জন্য লাশ উত্তোলনে হাড় ও তামার বুলেট পাওয়া গেছে | দৈনিক উপকূল বার্তা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কান্ড । অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি

কোম্পানিগঞ্জের আওয়ামীলীগ ও পুলিশের গুলিতে নিহত হওয়ার ১১ বছর পরে পোস্ট মর্টেম এর জন্য লাশ উত্তোলনে হাড় ও তামার বুলেট পাওয়া গেছে

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৫ বার

 

নোয়াখালী সংবাদ দাতা, ১০ ডিসেম্বর, নোয়াখালী কোম্পানীগঞ্জ ২০১৩ সালে নোয়াখালীর চাঞ্চল্যকর জামায়াত-শিবিরের ৭ মার্ডারের ১১ বছরের অধিক পরে আদালতের নির্দেশে লাশ উত্তোলন। আদালতের নির্দেশে কবরে নিহত সাজিদের হাড়গোড় ও তামার বুলেট পাওয়া গেছে। ২০১৩ সালে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায়কে কেন্দ্র করে জামায়াত-শিবিরের প্রতিবাদ বিক্ষোভ মিছিলে পুলিশ ও কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামিলীগের সভাপতি বসুরহাট পৌরসভার মেয়র মির্জা কাদের এর নির্দেশে নেতাকর্মীদের নেতৃত্বে জামায়াত-শিবিরের মিছিলে অতর্কিত গুলিতে ৭ জনকে গুলি করে হত্যা করে।ঐ মার্ডারের মধ্যে শহীদ মতিউর রহমান সজিবের পরিবার ৫ আগষ্ট পটপরিবর্তনের পরে আদালতে মামলা দায়ের করলে গতকাল আদালতের নির্দেশে লাশ ময়না তদন্তের জন্য কবর থেকে ঘটনার ১০ বছর ১১ মাস ২৫ দিন পরে উত্তোলন করা হয়।

গতকাল মঙ্গলবার দিনব্যাপী কোম্পানিগঞ্জ উপজেলার, বসুরহাট পৌর সভার নয়ন হাজী পারিবারিক কবরস্থান থেকে লাশ উত্তোলন কালে এসময়  উপস্থিত ছিলেন কোম্পানিগঞ্জ উপজেলা ভূমি কর্মকর্তা  ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবেল উদ্দিন, কোম্পানিগঞ্জ থানার উপ পরিদর্শক মঈনুল হোসেন, এই সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতের উপজেলা আমীর অধ্যাপক  বেলায়েত হোসেন ও পৌর সভার আমির মাওলানা মোশারফ হোসেন সহ জামায়াত-শিবির ও স্থানীয় উৎসুক্য জনগণ উপস্থিত ছিলেন।

লাশ এর উত্তোলন শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবেল উদ্দিন জানান যে, নিহত সজিবের কবরে ১২৪ টি হাড় ও একটি পিতলের বুলেট পাওয়া গেছে। তিনি বলেন তদন্ত করে বিস্তারিত আরো জানা যাবে। উল্লেখ্য গত ২৬শে সেপ্টেম্বর আবদুল কাদের মির্জাকে প্রধান আসামী সহ মোট ১১২ জনকে আসামী করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের করা হয়।
উল্লেখ্য ২০১৩ সালে ২৪শে ডিসেম্বর বসুরহাট পৌরসভার উপজেলা জামেমসজিদ এর দক্ষিণ পাশে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে নির্মমভাবে গুলি করে ৭ জনকে হত্যা করা হয়। #
বোরহান উদ্দিন
নোয়াখালী সংবাদদাতা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট