1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে নোয়াখালীতে ছাত্রদলের মানববন্ধন। | দৈনিক উপকূল বার্তা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম
মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কান্ড । অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে নোয়াখালীতে ছাত্রদলের মানববন্ধন।

বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৯৭ বার

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে নোয়াখালীতে ছাত্রদলের মানববন্ধন।
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে নোয়াখালীতে সদর উপজেলা ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে ফ্যাসিস্ট সরকারের গুম-খুনের প্রতিবাদ ও বিচারের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে নোয়াখালী জিলা স্কুলের সম্মুখে কয়েক শতাধিক নেতাকর্মীদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন ইউনিট থেকে বেলা ১১টায় নোয়াখালী জিলা স্কুল সম্মুখের প্রধান সড়কে এসে জড়ো হয় নেতাকর্মীরা।
মানববন্ধন চলাকালীন ছাত্রদল নেতারা তাদের বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলেন, বিগত সরকারের আমলে এদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারেনি, মানুষের অধিকার ও জানমাল ইজ্জতের নিরাপত্তা ছিলনা। গুম খুন হত্যাকাণ্ডসহ নানান অরাজকতা পূর্ণ পরিবেশ বিরাজমান ছিল গত ১৭ বছরের ইতিহাসে দেখা গেছে সাংবাদিক নারী নির্যাতন জুলুম করেছে কিন্তু মানবাধিকার কথা বলাযেতুনা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেই ইতিহাসের পুনরাবৃত্তি দেখতে চায় না। এতসব অপকর্মের কারণে এদেশের মানুষ শেখ হাসিনা তথা আওয়ামী লীগের সরকারকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।
৫ আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। আমাদের বহু নেতাকর্মী এই ফ্যাসিস্ট সরকারের হাতে গুম হয়েছে তারা আজও ফিরে আসেনি। আমরা অনতিবিলম্বে তাদের সন্ধান চাই। এবং আজকের এই বিশ্ব মানবাধিকার দিবসে বিগত সরকারের সকল অমানবিক কর্মকান্ডের বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা আজ রাজপথে দাঁড়িয়েছি। সেই অবৈধ সরকারের সকল অবৈধ অমানবিক কর্মকাণ্ডের সাথে যুক্ত প্রেতাত্মারা অনেকেই এখনো বহাল তবিয়তে রয়েছে। আমরা চাই খুব শীঘ্রই তাদেরকে বিচারের মুখোমুখি করা হোক।
ঘন্টা ব্যাপী চলা এই মানববন্ধনে সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ চৌধুরী বাবুর সভাপতিত্বে এবং জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মো. হারুন অর রশিদ ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন নোয়াখালী পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক মো. ওয়াসিম, পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব জিহাদুল ইসলাম সজীব, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক জিয়াউর রহমান রায়হান, পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তারেক নূর’সহ, সদর উপজেলা ও পৌরসভা ছাত্রদলের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট