1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নোয়াখালীতে কূষক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী প্রধান অতিথি মোঃ শাহজাহান | দৈনিক উপকূল বার্তা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম
মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কান্ড । অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি

নোয়াখালীতে কূষক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী প্রধান অতিথি মোঃ শাহজাহান

ফাতেমা আফরোজ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৮৭ বার

 


নোয়াখালীতে কূষক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী প্রধান অতিথি মোঃ শাহজাহান ।

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, আজকে দেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে, কোন বন্ধু যদি আমাদের এক ইঞ্চি জমি দখল করার চেষ্টা করে, আমরা তাদের হাত ভেঙ্গে দিতেও দ্বিধাবোধ করবো না। আপনারা আপনাদের স্বার্থ নিয়ে থাকেন। আমরা আমাদের স্বার্থ নিয়ে আছি। আপনারা একটা জাতি, আমরা ভিন্ন জাতি।
তিনি আরও বলেন, ১৫ বছর স্বৈরচারী হাসিনা টিকতে পারে নাই। আপনারা শক্তি প্রদর্শন করে টিকতে পারবেন না। একজন আরেকজনকে সম্মান প্রদর্শন করেন।
১১ডিসেম্বর বুধবার দুপুরে নোয়াখালী জেলা কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জজকোর্ট সড়কে বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা কৃষক দলের আহবায়ক ভিপি ফজলে এলাহী পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান। এই বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্যে রাখেন জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সম্পাদক শাহ আবদুল্যাহ আল বাকী, জেলা বিএনপির নেতা আবু নাছের, সলিম উল্যাহ বাহার হিরণ, ভিপি জসিম, গিয়াস উদ্দিন সেলিম, কৃষক দলের জেলা সদস্য সচিব জিএস হারুনসহ জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভার নেতাকর্মীরা।
প্রধান অতিথি মোঃ শাহজাহান আরও বলেন, বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার খাল কাটার নামে কোটি কোটি টাকা লুটপাট করেছে। উন্নয়ন চোখে পড়ে না, চোখে পড়ে দুর্নীতি আর দুর্নীতি।
তারা ক্ষমতা থাকা অবস্থায় হাজার হাজার কোটি টাকার মালিক এবং তাদের দোসররাও শত কোটি থেকে হাজার কোটি টাকার মালিক। আজকে ব্যাংকের টাকা কোথায় গেলো। তারা পালিয়ে যাওয়ার সময় ২৮ লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছে। পরে মোঃ শাহজাহানের নেতৃত্বে এক বিশাল র‌্যালি মাইজদী শহর প্রদক্ষিণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট