1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মহেশপুর সীমান্ত থেকে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার। | দৈনিক উপকূল বার্তা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কান্ড । অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি

মহেশপুর সীমান্ত থেকে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার।

মোঃ তরিকুল ইসলাম-স্টাফ রিপোর্টার-
  • আপডেট টাইম : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১২১ বার

 

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ১০ বস্তা ফেন্সিডিল উদ্ধার করেছে মহেশপুর ৫৮ ব্যাটালিয়ন (বিজিবি)। রবিবার (২২শে-ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে বিজিবির টহলদল।উপজেলার যাদবপুর ইউনিয়ন সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে এই ফেনসিডিল উদ্ধার করে।আজ সোমবার সকালে মহেশপুর-৫৮বিজিবির মিডিয়া সেলের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়’টি নিশ্চিত করেন।বিজিবির ৩টি বিশেষ অভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যাদবপুর বিওপির কানাইডাঙ্গা বিল সংলগ্ন সীমান্ত এলাকার সীমান্ত পিলারের কাছে অবস্থান নেয়। ভোর আনুমানিক ৫টার দিকে।ভারত থেকে ২০-২৫ জন চোরাকারবারি ভারতের অভ্যন্তর থেকে অবৈধ মামলামাল বহন করে বাংলাদেশ অংশে নিয়ে আসার পথে বিজিবি টহলদল তাদের গতি রোধ করে তাদের ধরার চেষ্টা করলে।চোরাকারবারিরা কয়েকটি দেশীয় অস্ত্র বিজিবি টহলরত দলের দিকে ছুড়ে মারে।এ অবস্থায় বিজিবি টহলদল এক রাউন্ড ফাঁকা ফায়ার করলে চোরাকারবারিরা ১০ বস্তা ভারতীয় (ফেনসিডিল) ফেলে পালিয়ে যায়।বিজ্ঞপ্তি থেকে আরো জানা যায়।চোরাকারবারিদের ফেলে যাওয়া বস্তা থেকে টহলরত সদস্যরা ১০ বস্তা ফেনসিডিল জব্দ করেছেন।অভিযানে সর্বমোট ৩৯৭ বোতল ফেন্সিডিল,১টি হাসুয়া ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ২ লাখ ৪ হাজার টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট