1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
ঈশ্বরদীতে গোপন বৈঠক করার সময় পুলিশের হাতে গ্রেফতার যুব মহিলালীগ নেত্রী | দৈনিক উপকূল বার্তা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কান্ড । অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি

ঈশ্বরদীতে গোপন বৈঠক করার সময় পুলিশের হাতে গ্রেফতার যুব মহিলালীগ নেত্রী

মোঃ তরিকুল ইসলাম,স্টাফ রিপোর্টার:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১২২ বার

 

পাবনার ঈশ্বরদীতে মধ্যরাতে গোপন বৈঠক করার সময় মোছাঃ কহিনুর বেগম (৩৮) নামে এক যুব মহিলালীগ নেত্রীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার অন্যতম নামীয় আসামী ছিলেন এই যুব মহিলালীগ নেত্রী। তিনি ঈশ্বরদী পৌর যুব মহিলালীগের সাবেক সহ-সভাপতি ও পূর্ব নূর মহল্লা বস্তি-পাড়া এলাকার রকিবুল ইসলামের স্ত্রী।মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।জানা গেছে, যুব মহিলালীগের আরও ৪/৫ জন কহিনূর বেগম এর নিজ বাড়িতে বোরকা পরিধান করে একটি গোপন বৈঠক করছিলেন। এসময় স্থানীয় যুবদলের নেতাকর্মী ও প্রতিবেশিরা তাদের আটক করলে তারা নানা রকম হুমকি ধামকি দিতে থাকে। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় মামলার নামীয় ১০ নম্বর আসামী যুব মহিলালীগ নেত্রী কহিনুর বেগমকে গ্রেফতার করে।ওই এলাকার স্থানীয় সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে বলেন, বিগত ১৫/১৬ বছর দলীয় প্রভাব দেখিয়ে এলাকাতে অনেক অপকর্ম করেছেন এই কহিনূর বেগম। নিজ বাড়িতে মাদক ও দেহ ব্যবসাসহ এমন কোন কাজ নাই যা তিনি করেননি। কেউ প্রতিবাদ করলে তাকে নানা রকম হয়রানি করেছেন এই কহিনূর বেগম। দলীয় প্রভাবে ওই এলাকাতে এক প্রকার ত্রাস সৃষ্টি করেছিল তিনি। কহিনুর গ্রেপ্তার হওয়ায় এলাকাতে স্বস্তি ফিরে এসেছে।ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত মোছাঃ কহিনূর বেগম ছাত্র আন্দোলনে হামলা মামলার নামীয় আসামী। বাড়িতে গোপন বৈঠক করার সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট