1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নোয়াখালীতে যুবদল নেতা হত্যার বিচার দাবিতে মানববন্ধন, খুনিরা বলছে খেলা হবে! | দৈনিক উপকূল বার্তা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম
মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কান্ড । অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি

নোয়াখালীতে যুবদল নেতা হত্যার বিচার দাবিতে মানববন্ধন, খুনিরা বলছে খেলা হবে!

মারিয়া ইসলাম স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১০৬ বার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় যুবদল নেতা ইউনুস আলী এরশাদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের মাধ্যমে ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে পরিবার, স্থানীয় বিএনপি ও এলাকাবাসী।
রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে নোয়াখালী চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে একই সড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ভিকটিমে ছোট ভাই সামছু উদ্দিন বলেন, এখনো খুনিদের অনেকে বাহিরে ঘুরাফিরা করছে। আর যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তারা আজ প্রিজনভ্যানে করে কোর্টে আসার সময় আমাদের হুমকি দিয়ে বলছে, খেলা হবে। আমরা প্রশাসনের কাছে এসব খুনিদের দ্রুত বিচার দাবি করছি।
এসময় আরো বক্তব্য রাখেন, নিহত ইউনুস আলী এরশাদের বাবা রইছুল হক, বোন রুমি আক্তার, স্ত্রী খাদিজা আক্তার, চরফকিরা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি জয়নাল আবদিন, যুবদল সভাপতি আলমগীর, ছাত্রদল সভাপতি আমজাদ হোসেন প্রমুখ।
উল্লেখ্য, গত ১৪ নভেম্বর নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের গুচ্ছগ্রামে স্থানীয় যুবদল নেতা ইউনুস আলী এরশাদকে খাল দখলকে কেন্দ্র করে ছুরিকাঘাতে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। পরিবারের দাবি খুনিরা নিজাম বাহিনীর সদস্য ও স্থানীয় মুছাপুর, চরফকিরা ইউনিয়ন  বিএনপির রাজনীতির সাথে যুক্ত। নিহত এরশাদ উপজেলার চরফকিরা ইউনিয়নের দিয়ারা বালয়া গুচ্ছগ্রামের রইছুল হকের ছেলে এবং একই ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি প্রার্থী ছিলেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট