1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
কুষ্টিয়া জেলার প্রথম নারী ডিসি হিসাবে নিয়োগ পেলেন শামীম আরা রিনি। | দৈনিক উপকূল বার্তা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম
মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কান্ড । অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি

কুষ্টিয়া জেলার প্রথম নারী ডিসি হিসাবে নিয়োগ পেলেন শামীম আরা রিনি।

বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ১৬৪ বার

মহামান্য রাষ্ট্রপতির আদেশে গত ৩০ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত আদেশ পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জেলার বর্তমান ডিসি তৌফিকুর রহমানকে মাত্র দুই মাসের মাথায় বদলীপূর্বক নারায়ণগঞ্জ জেলার ডিসি ও গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব পদে কর্মরত (উপ-সচিব) শামীম আরা রিনিকে কুষ্টিয়ার ডিসি পদে পদায়ন করা হয়।
জানা যায়, ভারত উপমহাদেশ বিভক্তির আগে কুষ্টিয়া ছিল নদীয়া জেলার আওতাধীন একটি মহকুমা। ১৯৪৭ সালে কুষ্টিয়া জেলার অভ্যুদয়ের পর এই জেলা কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর এই তিনটি মহকুমা নিয়ে গঠিত ছিল। পরবর্তীতে দেশের প্রতিটি মহকুমাকে জেলাকে রূপান্তরিত করা হয়। দেশ স্বাধীনের পরবর্তী সময়ে কুষ্টিয়ায় নারী ডিসি হিসাবে কেউ নিয়োগ পাননি এই জেলায়।
স্বাধীনতার ৫৩ বছর পর সর্বপ্রথম নারী ডিসি পদে নিয়োগ পেলেন শামীম আরা রিনি। পুরাতন এবং ঐতিহ্যবাহী জেলায় একজন নারী ডিসি নিয়োগদানকে সাধুবাদ জানিয়েছেন কুষ্টিয়া জেলাবাসী। তবে পুরাতন এই জেলার নানামুখী সমস্যা মোকাবিলা ও প্রশাসনিক দায়িত্ব সুচারুভাবে পালন বেশ চ্যালেঞ্জিং। সরকারের মুখপাত্র হিসেবে দৃঢ়তার সাথে অগ্রণী ভূমিকা পালনের পাশাপাশি জনবান্ধব প্রশাসন গড়ে তুলবেন বলে আশা বাদী সচেতন মহলের। খুব শীঘ্রই তিনি কুষ্টিয়ার ডিসি পদে যোগদান করবেন বলে জানা গেছে।
সচেতন নাগরিক কমিটির (সনাক) সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: রফিকুল আলম টুকু জানান, স্বাধীনতার আগে ও পরে কুষ্টিয়ায় নারী ডিসি নিয়োগ দেওয়া হয়নি।
জেলায় পদায়নকৃত নারী ডিসিকে স্বগত জানিয়ে তিনি বলেন, নতুন ডিসি শামীম আরা রিনি জনগণের কাঙ্ক্ষিত সেবা প্রদানে অগ্রণী ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে তিনি জানান।
কুষ্টিয়ার বর্তমান ডিসি মো. তৌফিকুর রহমান জানান, সরকারী চাকুরীতে বদলী খুব স্বাভাবিক বিষয়। বদলী আদেশে কুষ্টিয়া থেকে তাকে নারায়ণগঞ্জ জেলার ডিসি পদে বদলী করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec   Feb »
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট