নোয়াখালী ৯ম প্রশাসনিক বিভাগ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে নোয়াখালী জেলা প্রশাসককের মাধ্যমে প্রধান উপদেষ্টা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও জনপ্রশাসন সংস্কার কমিশন-২০২৪ এর চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিলো সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “নিরাপদ নোয়াখালী চাই” নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ।
বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর জেলা প্রশাসক (ডিসি) খন্দকার ইশতিয়াক আহমেদের হাতে এই স্মারকলিপি তুলে দেন নিরাপদ নোয়াখালী চাই সংগঠন ও নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা জজকোটের বিশিষ্ট আইনজীবী এম, সামসুল ফারুক, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, নিরাপদ নোয়াখালী চাই সংগঠনের চেয়ারম্যান ও নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সভাপতি সাংবাদিক সাইফুর রহমান রাসেল, বাংলাদেশ সমাচারের নোয়াখালী জেলা প্রতিনিধি রুমানা ইসলাম, নোয়াখালী জেলা ছাত্রদলের সদস্য মোহাম্মদ রাকিব, ড্রীম লাইট অব হেল্প সেন্টারের সদস্য রাকিব, পিয়াল, নুসরাত, আবিরসহ নোয়াখালী জেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ।