1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বরিশালে আ'লীগ নেতার অত্যাচার থেকে রেহাই পেতে প্রবাসীর স্ত্রীর সংবাদ সম্মেলন | দৈনিক উপকূল বার্তা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম
মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কান্ড । অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি

বরিশালে আ’লীগ নেতার অত্যাচার থেকে রেহাই পেতে প্রবাসীর স্ত্রীর সংবাদ সম্মেলন

আবুল বাশার শেখ বাদশা স্টাফ রিপোটার
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫
  • ১৫৬ বার

 

বরিশাল নগরীর বৈদ্যপাড়া এলাকার আওয়ামী লীগ নেতা লিপটন খানের হাত থেকে রেহাই পেতে সংবাদ সম্মেলন করেছেন সানজিদা রহমান তন্বি নামে এক গৃহবধূ। গতকাল বগুরা রোডের একটি চাইনিজ রেঁস্তোরায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তন্বি। সে বৈদ্যপাড়া এলাকার গোলাম হাসিব এরশাদের স্ত্রী। লিখিত বক্তব্যে সানজিদা রহমান বলেন-আমার স্বামীর সেজ ভাইয়ের কাছ থেকে বৈদ্যপাড়ার লিপটন খানের বড় ভাই রিপন খান ৩.৬৭ শতাংশ জমি ক্রয় করেন। দলিলে ৫ফিট রাস্তার কথা উল্লেখ আছে। কিন্তু রিপন কোন ধরণের আইনের তোয়াক্কা না করে ৬ তলা ভবন নির্মান করছেন। আমার বড় ভাসুর গোলাম দস্তগীর মুরাদ জনস্বার্থের কথা বিবেচনা করে বিষয়টি সমাধানের উদ্যোগ নেন। এ কারণে মুরাদকে দেখে নেওয়ার হুমকী দেয় রিপন খান, লিপটন খান এবং তাদের লোকজন। বাধ্য হয়ে গোলাম দস্তগীর আইনের আশ্রয় নেয়। তিনি আদালতে এ নিয়ে মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে ভবন নির্মানের ব্যাপারে স্থিতিবস্থা জারি করে। আমার ভাসুর যখন মামলা করে তখন আমার স্বামী গোলাম হাসিব এরশাদ স্পেনে ছিলো। অথচ ক্ষিপ্ত হয়ে লিপটন খান ও তার ভাই মিলে আমার স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করে। সম্প্রতি জাকির খান নামে এক ব্যক্তি আমার স্বামীর নামে আরো একটি মামলা করেছে। সংবাদ সম্মেলনে সানজিদা রহমান অভিযোগ করে বলেন-লিপটন খান বিএনপির অফিস পোড়ানোসহ একাধিক মামলার আসামী। অথচ পুলিশ তাকে গ্রেপ্তার করছেনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec   Feb »
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট