1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নোয়াখালীতে অধ্যক্ষের কক্ষে জানালার গ্রীল কেটে রহস্যজনক চুরির চেষ্টা,আটক ১ | দৈনিক উপকূল বার্তা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কান্ড । অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি

নোয়াখালীতে অধ্যক্ষের কক্ষে জানালার গ্রীল কেটে রহস্যজনক চুরির চেষ্টা,আটক ১

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ১০৪ বার

 

নোয়াখালী অশ্বদিয়া গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের রুমের জানালার গ্রিল কেটে চুরির চেষ্টার ঘটনা ঘটেছে। এসময় একটি আলমেরির তালা ভাঙা এবং আরেকটি সহ ২ টা আলমেরি খোলা পাওয়া যায় বলে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে ন। এ ঘটনায় ১ জনকে আটক করা হয়েছে।।ঘটনাটি ঘটেছে (১৫ জানুয়ারী) মঙ্গলবার ভোররাতে।খবর পেয়ে সুধারাম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং জিজ্ঞাসাবাদের জন্য জহিরুল হক পন্ডিত (৪৮) নামে কলেজের নৈশ প্রহরী জিজ্ঞেসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।অশ্বদিয়া গার্লস স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ শেখ শফিকুর রহমান জানান, আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানের দাওয়াত খেতে তিনি গতকাল মঙ্গলবার সকালে ঢাকা চলে যান। বুধবার সকালে স্কুল থেকে তাকে জানানো হয় তার রুমের জানালার গ্রীল কেটে অধ্যক্ষের রুমে চোর ঢুকেছে। তিনি ঢাকা থাকায় কি কি চুরি হয়েছে তা সঠিকভাবে বলতে পারছেন না। তবে কিছু কাগজপত্র হারানো যেতে পারে বলে তিনি সন্দেহ করছেন।অষ্টদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য ইসমাইল হোসেন সুমন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল সরজমিনে পরিদর্শন করেন। চোর কোন ভাবেই বাইরে থেকে গ্রিল কাটতে পারেনি । ভিতর থেকে কেউ গ্রিল কেটেছে বলে তিনি ধারনা করেন। তিনি বলেন গ্রিল কাটার রড গুলো ভিতরে পাওয়া যায়।ঘটনাটি রহস্যজনক বলে তিনি জানান।সুধারাম থানার অফিসার ইনচার্জ, মোহাম্মদ কামরুল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে কলেজের নৈশ পন্ডিত নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec   Feb »
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট