1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
অশ্বদিয়া ইউনিয়নের চেয়ারম্যান বাবলু গ্রেফতার | দৈনিক উপকূল বার্তা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম
মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কান্ড । অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি

অশ্বদিয়া ইউনিয়নের চেয়ারম্যান বাবলু গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
  • ১২২ বার

নোয়াখালী সদর উপজেলা আওয়ামী লীগ নেতা গোলাম হোসেন বাবলুকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের সাবেক আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান।
বুধবার (১৫ জানুয়ারি) রাত ৮টার দিকে জেলা শহর মাইজদী লইয়ার্স কলোনির নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সদর থানার ওসি কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কতটি মামলা রয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে তাকে আদালতে পাঠানো হবে।
এদিকে চেয়ারম্যান বাবলুর স্ত্রী শাহনাজ আক্তার অভিযোগ করে বলেন, আমার স্বামী দুই বারের নির্বাচিত চেয়ারম্যান এবং আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। আমার স্বামীর বিরুদ্ধে কোনো মামলা নেই। শুধু আওয়ামী রাজনীতি সমর্থন করার কারণে তাকে বিনা অপরাধে আটক করা হয়েছে।
সুধারাম থানার ওসি কামরুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলা রয়েছে। তাকে বাসা থেকে তাকে আটক করা হয়েছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec   Feb »
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট