1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নোয়াখালী সুবর্ণচরে আগুনে পুড়ে ছাই ১৮ দোকান | দৈনিক উপকূল বার্তা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম
মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কান্ড । অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি

নোয়াখালী সুবর্ণচরে আগুনে পুড়ে ছাই ১৮ দোকান

বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ১১৫ বার

নোয়াখালীর সূবর্ণচরে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে ১৮ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২০ জানুয়ারি) ভোর সোয়া ৪টা দিকে চরবাটা ইউনিয়নের চরমজিদ ভূঞারহাট বাজারে এ আগুনের ঘটনা ঘটে।
এতে মুদি, মনোহারি, স্টেশনারি, ইলেকট্রিক, কোকারিজ, মোটরসাইকেলে গ্যারেজ, খাদ্যের গুদাম, চা-দোকান, ফার্মেসী , তেলের দোকানসহ ১৮টি দোকান পুড়ে ভস্মীভূত হয়। খবর পেয়ে সূবর্ণচর ফায়ার সার্ভিসের কর্মীরা দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাজারের পাহারাদার জয়নাল আবেদীন বলেন, ভোরে বাজারের জিরো পয়েন্ট কাইয়ুম মোটর পার্টসের দোকানে আগুন জ্বলতে দেখি। হঠাৎ দাউদাউ করে দক্ষিণ দিকে আগুন ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
আগুনে ক্ষতিগ্রস্ত কাইয়ুম মোটর পার্টসের মালিক মো. ইমাম উদ্দিন জনি বলেন, মেঘনা গ্রুপের পুষ্টিসহ কয়েকটি কোম্পানির মালের জন্য টাকা পাঠাতে নগদ ২৪ লাখ টাকা দোকানে রেখেছিলাম। দোকানের কয়েক কোটি টাকার মালামালসহ সব পুড়ে শেষ।
মা জননী ইলেকট্রনিকস অ্যান্ড পার্টসের মালিক মো. কাজল বলেন, ক্ষতিগ্রস্ত বেশিরভাগ ব্যবসায়ী পাইকারি ও খুচরা মালামাল বিক্রি করে। সব ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে গেছে। আমরা এ ক্ষতি কাটিয়ে উঠতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec   Feb »
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট