1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
চাটখিলে কৃষি জমি থেকে বালু উত্তোলন,১ লাখ টাকা জরিমানা আদায়। | দৈনিক উপকূল বার্তা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম
মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কান্ড । অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি

চাটখিলে কৃষি জমি থেকে বালু উত্তোলন,১ লাখ টাকা জরিমানা আদায়।

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
  • ১১৫ বার

ছবি সংগ্রহ
নোয়াখালীর চাটখিলে কৃষি জমি থেকে বালু উত্তোলন করায় মাসুদ আলী (৪০) নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে রামনারায়ণপুরের বৈকুন্ঠপুরে এ অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমান।
দণ্ডপ্রাপ্ত মাসুদ আলী রামনারায়ণপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বৈকুণ্ঠপুর গ্রামের মৃত নুর নবীর ছেলে। তিনি খিলপাড়া বাজারের হার্ডওয়ার ব্যবসায়ী।
স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, মাটি কেটে ও বালু উত্তোলন করে শুধুমাত্র কৃষি জমি নষ্ট করা হচ্ছে না, আশপাশের রাস্তাঘাটও নষ্ট করা হচ্ছে। আমরা এর থেকে স্থায়ী পরিত্রাণ চাই।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান বলেন, অভিযানে অবৈধ বালু উত্তোলনের সত্যতা পেয়ে অভিযুক্ত মাসুদ আলীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় বালু উত্তোলন কাজে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন অপসারণ করা হয়েছে।
এ সময় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, চাটখিল থানা পুলিশ, আনসার সদস্য, স্থানীয় ইউপি সদস্যসহ (মেম্বার) এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec   Feb »
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট