1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বন্দোবস্ত প্রাপ্ত ভূমিহীনদের দখল বুঝিয়ে দেয়ার বিরুদ্ধে  মিহীনদের মানববন্ধন | দৈনিক উপকূল বার্তা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম
মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কান্ড । অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি

বন্দোবস্ত প্রাপ্ত ভূমিহীনদের দখল বুঝিয়ে দেয়ার বিরুদ্ধে  মিহীনদের মানববন্ধন

আমির হামজা হাতিয়া প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ১১৩ বার

নোয়াখালী হাতিয়া বন্দোবস্ত প্রাপ্ত ভূমিহীন কৃষকদের মাঝে হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের বিরবিরি মৌজার নিমতলী এলাকার ভূমির দখল বুঝিয়ে দেয়ার বিপক্ষে অবস্থানকারী লাঠিয়ালদের বিরুদ্ধে ভূমিহীন কৃষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি )সকালে উপজেলা সামনে  হাতিয়া ভূমিহীন পরিবার বর্গ এর ব্যানারে অনুষ্ঠিত উক্ত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন কৃষক নেতা মাইন উদ্দিন লেনিন, সহকারি অধ্যাপক মফিজ উদ্দিন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হান্নান ইউছুপ,কৃষক জাফর মোঃ ইউনুছ উদ্দিন প্রমুখ।বক্তারা বলেন, সরকার ২০১১-১২ সালে জাহাজমারা ইউনিয়নের  বিরবিরি মৌজার নিমতলী এলাকার খাস জমি প্রকৃত ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত প্রদান করেন। বিগত ১২-১৩ বছর যাবত ওই জমিগুলো রাজনৈতিক প্রভাব খাটিয়ে জোরদার লাঠিয়াল বাহিনী দখল করে রেখেছিল। কিন্তু বর্তমানে নিজেরা সমিতির মাধ্যমে তাদের চাষের জমিগুলো প্রশাসনের সহায়তায় বুঝে নিচ্ছে। এতে বন বিভাগের কোন আপত্তি নেই । অথচ পতিত সরকারের একশ্রেণীর লাঠিয়াল বাহিনী উক্ত ভূমি রিজার্ভ ফরেস্ট বা সংরক্ষিত বনাঞ্চল বলে বাধা প্রদান করছে এবং দখল বুঝিয়ে না দেয়ার জন্য প্রশাসনকে চাপ সৃষ্টি করছে। বক্তাগন বলেন, সরকার নিঝুম দ্বীপের চল্লিশ হাজার একর ভূমি কে  রিজার্ভ ফরেস্ট হিসেবে ঘোষণা করলেও এই এলাকাটি রিজার্ভ ফরেস্টের বাইরে। ফলে এই এলাকার ভূমি বন্দোবস্ত প্রাপ্ত ভূমিহীন কৃষকদের মাঝে বুঝিয়ে দিতে বন বিভাগ কোন আপত্তি প্রদান করছে না। তাই পতিত সরকারের লাঠিয়াল বাহিনীর দাবি অযৌক্তিক ও উদ্দেশ্য প্রণোদিত। আমরা এই সকল ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দ্রুত সময়ের মধ্যে প্রকৃত ভূমিহীন বন্দোবস্ত প্রাপ্ত কৃষকদের মাঝে ভূমির দখল বুঝিয়ে দেয়ার জোরদাবী জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec   Feb »
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট