1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সংবাদ প্রকাশের পর নোয়াখালীতে অবৈধ ইটভাটা ভেঙ্গে দিয়েছে প্রশাসন | দৈনিক উপকূল বার্তা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম
মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কান্ড । অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি

সংবাদ প্রকাশের পর নোয়াখালীতে অবৈধ ইটভাটা ভেঙ্গে দিয়েছে প্রশাসন

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ১২৫ বার

সংবাদ প্রকাশের পর নোয়াখালীতে অবৈধ ইটভাটা ভেঙ্গে দিয়েছে প্রশাসন

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাটে ফসলিজমি দখল করে লোকালয়ে গড়ে তোলা লাইসেন্সবিহীন একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। এর আগে বারবার সতর্ক করার পরও নির্দেশনা অমান্য করায় ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।সোমবার (২৭ জানুয়ারী) সকাল ১১টায় উপজেলার ভূঁইয়ারহাট বাজার সংলগ্ন “একতা ব্রিকস ম্যানুফ্যাকচারিং” নামের ইটভাটায় অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা।জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, শিক্ষা প্রতিষ্ঠান ও ঘনবসতিপূর্ণ এলাকায় ইটভাটা নির্মাণ করায় ২০১৭ সালে এই ইটভাটার আবেদন না মঞ্জুর করা হয়। কিন্তু পরিবেশগত ছাড়পত্র ও লাইসেন্স না নিয়ে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধভাবে ইটভাটার কার্যক্রম পরিচালনা করে আসছিল “একতা ব্রিকস ফিল্ড”। অন্যদিকে পূর্বের আদেশ অমান্য করায় ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়। এবং ১৫ দিনের মধ্যে সব সামগ্রী সরানোর নির্দেশনা দেওয়া হয়।নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিহির লাল সরদার বলেন, অবৈধ এই ইটভাটা আইন লঙ্ঘন করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সেটি ভেঙে দেওয়া হয়েছে। এ ধরনের সব ভাটা বন্ধ করে দেওয়া হবে।

এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা বলেন, ইটভাটার মালিকের বিরুদ্ধে অনুমোদনহীন অবৈধ ভাটা পরিচালনার অভিযোগ পেয়ে গত ২ডিসেম্বর অভিযান চালিয়ে ইটভাটার সিমনি ভেঙ্গে দেওয়া হয় এবং ২০হাজার টাকা জরিমানা করা হয়। পরে আবারও তারা ইটভাটা চালু করায় আজ  আবারও ভাটা ভেঙ্গে দেওয়া হয়েছে। পরিবেশের ক্ষতি করে এমন কার্যক্রম করতে দেওয়া হবে না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই ভাটার অনুমোদন কিংবা পূণরায় চালু করার কোন সুযোগ নেই। অভিযানে নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিহির লাল সরদার, সহকারী পরিচালক নুর হাসান সজীবসহ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec   Feb »
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট