1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
কিশোর কিশোরীদের মানসিক শক্তি বিকাশের জন্য কাজ করার আহবান জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের | দৈনিক উপকূল বার্তা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম
মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কান্ড । অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি

কিশোর কিশোরীদের মানসিক শক্তি বিকাশের জন্য কাজ করার আহবান জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের

কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৫ বার

 

কিশোর কিশোরী শিক্ষার্থীদের মানসিক শক্তি বৃদ্ধি করতে এবং সমতা সৃষ্টির লক্ষে শিক্ষক অভিভাবকদের এগিয়ে আসতে হবে। কিশোরী শিক্ষার্থীদের বয়ঃসন্ধিতে প্রতিষ্ঠানে উপস্থিতি বাড়াতে মহিলা শিক্ষকদের ইতিমধ্যেই দিক নির্দেশনা দেয়া হয়েছে। এর জন্য ক্লাশ ভিত্তিক মা সমাবেশের কার্যক্রম শুরু হয়েছে। তাছাড়া ইভটিজিং বন্ধ করতে শিক্ষকদের সাহসী ভুমিকা রাখতে হবে। এছাড়া সবাইকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। প্লাস্টিক ও পলেথিন বর্জন করতে হবে। জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে কাঁচের জগ ও গ্লাস ব্যবহারে নির্দেশনা বাস্তবায়ন হয়েছে ইতিমধ্যে ইনশাল্লাহ। আরডিআরএস বাংলাদেশ এর প্রমোটিং লিঙ্গ সমতা এন্ড সামাজিক অন্তর্ভুক্তিকরণ প্রজেক্টের আজকের প্রোগ্রাম উপজেলা কর্মকর্তাদের সম্পৃক্তকরণ: প্রকল্পের সারসংক্ষেপ এবং বাস্তবায়ন বিষয়ক কর্মশালায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিন মিয়া প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আরডিআরএস বাংলাদেশ, এর গবেষণা সহযোগী মোঃ নাজমুল হুসাইন এর প্রানবন্ত সঞ্চালনায় এবং প্রজেক্ট ম্যানেজার, সৈয়দা নূরে নাবিলা তাবাসসুম এর প্রজেক্ট প্রকল্পের সারসংক্ষেপ এবং বাস্তবায়ন সম্পর্কিত বক্তব্যের মাধ্যমে ১৯ ফেব্রুয়ারী বুধবার কক্সবাজার কলাতলী অভিজাত হোটেল সী প্যালেস এর হল রুমে বেলা ১১ টায় উক্ত সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য যে, কক্সবাজারের আটটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে নারী-পুরুষ সমতার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সেই সমতা বাস্তবায়নে অনুকূল পরিবেশ তৈরির লক্ষ্য নিয়ে বিশেষ একটি প্রকল্প যাত্রা শুরু করেছে বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান আরডিআরএস বাংলাদেশ।
সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক উপ-পরিচালক সুব্রত দাস,
মোহাম্মদ সাজ্জাদ সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, গুলশান আরা জেলা সহকারী প্রথমিক শিক্ষা কর্মকর্তা, সাজিয়া আফরিন, শহর সমাজসেবা কর্মকর্তা ও আরডিআরএস বাংলাদেশ, কক্সবাজারের উক্ত প্রজেক্টের ৪ জন স্পেশিয়ালিস্ট। এসময় জেলার নির্ধারিত উপজেলার উপজেলা শিক্ষা কর্মকর্তা, ৮ টি স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগন উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বিভিন্ন দপ্তরে কিশোর কিশোরী শিক্ষার্থীদের সুযোগ সুবিধা সমুহ তুলে ধরেন। এসব সুযোগ সুবিধা স্কুলগুলোর শিক্ষার্থীদের মাঝে কি ভাবে গ্রহন করা যায় এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষকদের উদ্যোগ নিতে অনুরোধ জানানো হয়। সব শেষে নিজ নিজ স্কুলের সমস্যা চিহ্নিত করে সেই সমস্যাগুলো সমাধানে করনীয় কি তা তুলে ধরেন স্কুলের শিক্ষকগন। এ সময় স্কুল যাতায়াতে নারীর প্রতি সহিংস আচরণ বা ইভটিজিং রোধে সাহসিকতার সাথে সবাইকে এগিয়ে আসতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan   Mar »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট