1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
অশ্বদিয়া গার্লস স্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্রীদের মিলনমেলা অনুষ্ঠিত | দৈনিক উপকূল বার্তা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম
মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কান্ড । অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি

অশ্বদিয়া গার্লস স্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্রীদের মিলনমেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩৮ বার

 

নোয়াখালী সদর উপজেলার ১০নং অশ্বদিয়া ইউনিয়নে একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান অশ্বদিয়া গার্লস স্কুল এন্ড কলেজ‌।‌কলেজের প্রাক্তন ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে স্কুলের ৯১ থেকে ২০০২৪ ব্যাচের ছাত্রীরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । অশ্বদিয়া গার্লস স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ডাক্তার নাজনীন আক্তার  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।অশ্বদিয়া গার্লস স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করেন ১৯৮১ সালে ইউনিয়নের মাইন উদ্দিন হাজী বাড়ির দানবীর ও সমাজসেবক শিল্পপতি মরহুম শামসুল হুদা সাহেবের বড় মেয়ে অধ্যাপক ডাঃ নাজনীন আক্তার এ প্রতিষ্ঠানটির গেল কিছুদিন আগে নবনির্বাচিত গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হন । এ উপলক্ষে তিনি প্রাক্তন ছাত্রীদের নিয়ে মিলন মেলা অনুষ্ঠানের আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী মরহুম শামসুল হুদার সুযোগ্য বড় মেয়ে এবং প্রদান পৃষ্ঠপোষক ও সভাপতি ঢাকা রেডক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের পিজিওলজি বিভাগের প্রধান প্রফেসর ডাক্তার নাজনিন আক্তার, বক্তব্য রাখেন দৈনিক সচিত্র নোয়াখালীর সম্পাদক আমিরুল ইসলাম হারুন, ঢাকা জাতীয় প্রেসক্লাবের সদস্য বৈশিষ্ট্য সাংবাদিক ফয়েজ উল্লাহ মানিক, নোয়াখালী প্রেসক্লাবের সদস্য দৈনিক উপকূল বার্তা সম্পাদক মোহাম্মদ ইদ্রিস মিয়া‌‌ , দৈনিক আমার সংবাদ জেলা প্রতিনিধি ইমামুদ্দিন আজাদ। ‌অনুষ্ঠানটি সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন গান নাচের মাধ্যমে আনন্দময় সময় পার করেন শিক্ষার্থীরা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ শেখ মোঃ শফিকুর রহমান প্রধান শিক্ষিকা ছায়েরা খাতুন।এ সময় স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan   Mar »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট