1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
অপারেশন ডেভিল হান্ট কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ বিএনপি নেতা গ্রেপ্তার | দৈনিক উপকূল বার্তা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম
মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কান্ড । অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি

অপারেশন ডেভিল হান্ট কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ বিএনপি নেতা গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৯ বার

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে আগ্নেয়াস্ত্রসহ এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এসময় একটি পিস্তল,একটি এলজি ও একটি  কার্তুজ জব্দ করা হয়।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, একই দিন ভোরে যৌথ বাহিনী বাহারের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আবুল হোসেন বাহার (৪৫) বসুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং একই এলাকার আবদুল হামিদ চৌকিদার বাড়ির নুর মিয়ার ছেলে।
জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন বলেন, বিষয়টি মনে হচ্ছে পরিকল্পিত।  বিএনপি নেতার বাড়ির পাশ থেকে অস্ত্র উদ্ধার করে এনে বলে এগুলো তার অস্ত্র।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, যৌথ বাহিনী গোপন সংবাদ ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan   Mar »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট