1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
জুলাই গণঅভ্যুত্থানের মালিকানা ছিনতাই করেও এনসিপি সংগঠন হিসেবে ব্যর্থ হয়েছে: নাছির | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কান্ড । অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩

জুলাই গণঅভ্যুত্থানের মালিকানা ছিনতাই করেও এনসিপি সংগঠন হিসেবে ব্যর্থ হয়েছে: নাছির

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ৯৩ বার

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের একক মালিকানা ছিনতাই করে ছাত্ররা যে রাজনৈতিক দল গঠন করেছে সে রাজনৈতিক দল নিয়ে জনমনে বিভ্রান্ত তৈরি হয়েছে। তারা একটি সংগঠন হিসেবে ব্যর্থ হয়েছে। তা এ দেশের মানুষ ভালোভাবেই বুঝতে পেরেছে।
শনিবার (২৯ মার্চ) বিকেলে নোয়াখালীর সোনাপুর এলাকায় পথচারীদের মাঝে ইফতার বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) তারা বিভিন্ন সময়ে দ্বিতীয় রিপাবলিকানের কথা বলেছে, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন কথাবার্তা বললেও তারা তাদের নেতাকর্মীদেরকে এক ধরনের চাঙ্গা রাখার জন্যই এসব কথা বলছে। কিন্তু আদৌ তো তারা নির্বাচনের জন্য অনেক বেশি ব্যস্ত হয়ে গিয়েছে। বাংলাদেশের অন্যতম বড় যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা এখন পর্যন্ত নির্বাচন নিয়ে সামগ্রিক আলাপ আলোচনার মধ্যে থাকলেও তারা কিন্তু মাঠে ময়দানে নির্বাচনের রাজনীতি নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে গিয়েছে। ভেতরে ভেতরে তারা আসল ভাগাভাগি এবং নির্বাচনে কিভাবে জয়লাভ করবে সেসব বিষয়ে তারা নেগোসিয়েশন করছে।
নাছির আরো বলেন, বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে তাদের চারজন নেতা ভিন্ন ভিন্ন যে বক্তব্য দিয়েছেন এটি সাংগঠনিক কাঠামোর পরিপন্থি। আমরা মনে করি সংলাপ,সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া একই সাথে হওয়া উচিত।প্রধান উপদেষ্টা এতদিন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে বললেও তিন সফরের আগে তিনি হঠাৎ করে এটি জুন মাসে নিয়ে গেছেন। একটি জনসাধারণকে ব্যাপকভাবে বিভ্রান্ত করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb   Apr »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট