1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
আ.লীগের নেতাকর্মিদের হামলার শিকার বিএনপি নেতার শয্যা পাশে ব্যারিস্টার সায়েম | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কান্ড । অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩

আ.লীগের নেতাকর্মিদের হামলার শিকার বিএনপি নেতার শয্যা পাশে ব্যারিস্টার সায়েম

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ৯২ বার

আ.লীগের নেতাকর্মিদের হামলার শিকার বিএনপি নেতার শয্যা পাশে ব্যারিস্টার সায়েম।
ছবি দৈনিক উপকুল বর্তা
নোয়াখালী সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন আলোকে (৪৫)) কুপিয়ে হত্যার চেষ্টা করেছে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মিরা। হাসপাতালে চিকিৎসাধীন আহত জাকিরকে দেখতে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ও বিএনপি মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার আবু সায়েম।
শনিবার (৫ এপ্রিল) দুপুরের দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে জাকিরকে দেখতে যান এই বিএনপি নেতা। এ সময় তার সঙ্গে ছিলেন, নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজিম সুমন, যুবদল নেতা শামসুতিব্রিজ স্বপন। হাসপাতালে তারা হামলার শিকার বিএনপি নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তার সুচিকিৎসার আশ্বাস দেন।
উল্লেখ্য, জাকির নোয়াখালী সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। মঙ্গলবার মাইজদী থেকে গ্রামে ফেরার পথে আওয়ামী লীগের সন্ত্রাসীরা অতর্কিভাবে তার ওপর হামলা চালায়। সন্ধ্যা সাড়ে ৭টার সময় নেয়াজপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের ফিরিঙ্গি পোল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সুধারাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে জাকির অভিযোগ করেন, পুলিশ ঘটনার প্রকৃত আসামিদের গ্রেপ্তার করছে না।এ হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ব্যারিস্টার আবু সায়েম ও মনজুরুল আজিম সুমন। তাৎক্ষণিক জেলা পুলিশ সুপারের সাথে টেলিফোনে কথা বলেন নেতৃবৃন্দ এবং অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানা।
এদিকে নোয়াখালীর চৌমুহনী-মাইজদী সড়কে সিলিন্ডার বিস্ফোরনে দগ্ধ হাসপাতালে চিকিৎসারত একটি পরিবারের সদস্যদের খোঁজখবর নেন বিএনপি নেতানেতা। জানা যায়, চৌমুহনী-মাইজদী সড়কের চলমান একটি সিএনজিতে সিলিন্ডার বিস্ফোরিত হলে যাত্রীরা সবাই আগুনে পুড়ে যান। তারা একই পরিবারের সদস্য। বিএনপি নেতারা তাদের প্রতি সহমর্মিতা জানান এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নিতে হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট