1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকাতুল্লাহ বুলু অসুস্থ, নেওয়া হয়েছে ঢাকায় | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কান্ড । অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকাতুল্লাহ বুলু অসুস্থ, নেওয়া হয়েছে ঢাকায়

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১২৯ বার

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু শ্বাসকষ্টজনিত রোগে অসুস্থ হয়ে পড়েছেন। উনাকে জরুরি ভিত্তিতে নোয়াখালী থেকে ঢাকা মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইন্সটিটিউট ও হাসপাতালে নেওয়া হয়েছে।
রোববার (৬ এপ্রিল) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে একটি অ্যাম্বুলেন্স কর গ্রামের বাড়ি সোনাইমুড়ী উপজেলা নাটেশ্বর ইউনিয়নের মির্জানগর গ্রাম থেকে ঢাকা নেওয়া হয়েছে।
বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষ্যা চন্দ্র দাস জানান, বরকত উল্লাহ বুুুলু ঈদুল ফিতরের পরের দিন নিজ নির্বাচনী এলাকায় এসে টানা বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেন। শারীরিকভাবে অসুস্থ থাকার পরেও দিনে-রাতে বেগমগঞ্জে বেশ কয়েকটি রাজনৈতিক-সামাজিক অনুষ্ঠানে যোগ দেন। কিন্তু শনিবার দুপুর থেকে তিনি জ্বরে আক্রান্ত হন। এসময় তার শ্বাসকষ্টজনিত রোগও প্রকট আকার ধারণ করে। ক্রমাগত শারীরিক অবস্থার অবনতি ঘটলে দুপুরে নোয়াখালী মেডিক্যাল কলেজ ও বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেশ কয়েকজন চিকিৎসকে তার বাড়িতে আনা হয়। চিকিৎসকদের পরামর্শে দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয় ।
নোয়াখালী মেডিক্যাল কলেজের নাক-কান-গলা বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড্যাব নোয়াখালী শাখার সভাপতি ড. সাইফুল ইসলাম জানান, দুপুরে বুলু ভাই অসুস্থ হওয়ার খবর পেয়ে পাঁচ জন বিশেষজ্ঞ চিকিৎসক উনার বাড়িতে যাই। সেখানে শারীরিক অবস্থা দেখে বোঝা যায়, তিনি প্রথমে ভাইরাস জ্বরে আক্রান্ত হয়েছিলেন। পরে তার শ্বাসকষ্ট দেখা দেয়, যেটি নিউমোনিয়ার দিকে যাচ্ছে। এছাড়া তিনি দীর্ঘ দিন থেকে ডায়াবেটিসেও ভুগছেন। এখানে উন্নত চিকিৎসা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকায় সব চিকিৎসকের পরামর্শে ঢাকায় নেওয়া হয়।
এসময় বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন- বক্ষ্যব্যাধি চিকিৎসক জাহিদ হোসেন, মেডিসিন বিশেষজ্ঞ আবদুল আউয়াল, নোয়াখালী ড্যাবের সাধারণ সম্পাদক ও এনেসথেসিয়া চিকিৎসক মনোয়ার হোসেন ও বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট