1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা পূরণ করছে বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ চৌমুহনী | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কান্ড । অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩

রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা পূরণ করছে বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ চৌমুহনী

এ এস এম রিজোয়ান
  • আপডেট টাইম : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৯৮ বার


বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ চৌমুহনী কার্যালয় রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা পূরণ করছে। একই সাথে গ্রাহকদের নিরলসভাবে সেবা দিতে কাজ করে যাচ্ছে। এর ফলে আর্থসামাজিক উন্নয়নে বিদ্যুৎ শক্তিকে কাজে লাগানোর সুযোগ সৃষ্টি হয়েছে।
বিউবো সূত্রে জানা যায়, গত বছর জুন-জুলাই মাসে বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ চৌমুহনী কার্যালয়ের উদ্যোগে ছয়টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসব ভ্রাম্যমাণ আদালতে বকেয়াধারী, অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের বিরুদ্ধে ৪২টি মামলা দেওয়া হয়। এরপর গত বছরের আগস্ট থেকে চলতি বছরে বকেয়া বিল আদায় ও অবৈধ বিদ্যুৎকারী গ্রাহকদের বিরুদ্ধে পাঁচটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে ৪৬টি মামলা দেওয়া হয়। এসব মামলা বিপরীতে প্রায় ৯২ লক্ষ টাকা রাজস্ব আদায় করা হয়েছে। অপরদিকে, গত বছরের জুলাই মাসে রাজস্ব আদায় করা হয় ৭ কোটি ৮২ লক্ষ ৫৪ হাজার ৮৪৭ টাকা, অক্টোবর মাসে ৯ কোটি ২৩ লক্ষ ৩৪ হাজার ২১৩ টাকা, নভেম্বর মাসে ১১ কোটি ৩৩ হাজার ১৮৭ টাকা, চলতি বছরের জানুয়ারি মাসে ৭ কোটি ৮১ লক্ষ ৩ হাজার ২১১ টাকা।
বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ চৌমুহনীর কার্যালয় সূত্রে জানা যায়, তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে আগের তুলনায় বিক্রয় ও বিতরণ বিভাগ চৌমুহনী কার্যালয়ে রাজস্ব আদায় বেড়েছে। তবে স্বার্থানেষী  মহলের স্বার্থের ব্যাঘাত ঘটলে অপপ্রচারেরও কমতি থাকেনা। মনগড়া ভিত্তিহীন অভিযোগ তুলে কর্মকর্তাদের ঘায়েলের চেষ্টা করেন। খুঁটি স্থানান্তর প্রক্রিয়া সড়ক বিভাগের নির্দেশনায় ও অর্থায়নে কিছু জায়গায় সম্পন্ন করা হচ্ছে।  এ ক্ষেত্রে পূর্বে যে অবস্থানে আগে খুঁটি ছিলে তার বরাবর পিছনের দিকে পূর্বের এলাইমেন্ট ঠিক রেখেই কাজ সম্পাদন করা হচ্ছে।  ৩৩/১১/০.৪ কেভি লাইন বিউবোর নকশা ও পরিদর্শন বিভাগের প্রণীত ডিজাইন মোতাবেক নির্মিত। এখানে পোলের স্থান বা অবস্থান নির্ধারিত। এতে হস্তক্ষেপ করার সুযোগ নেই।
বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ চৌমুহনী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো.শাহাদাত ইসলাম বলেন,গত বছরের তুলনায় ২০২৪-২৫ অর্থ বছরেরর ২-৩ মাস বাকী থাকার আগেই আমরা সকল লক্ষ্য মাত্রা অর্জন করতে পেরেছি। এই অর্থ বছরের মধ্যে বন্যা পড়েছে। আমরা বন্যা থাকাকালীনও লক্ষ্যমাত্রা পূরণ করেছি। একটি মহল ব্যক্তি স্বার্থে আমাদের উপ-সহকারী প্রকৌশলী নাজমুন হাসান নিপুনের বিরুদ্ধে কুৎসা রটায়। বিষয়টি আমি খতিয়ে দেখেছি যা পুরোপুরি মিথ্যাচার। পূর্বের এলাইমেন্ট ঠিক রেখে কাজ করতে হয়। এতে মনগড়া কিছু করার সুযোগ নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট