1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
 সাগরে মাছ অবৈধ ভাবে শিকার করায় কোস্ট গার্ড ও মৎস্য দপ্তরের অভিযানে ২টি ট্রলার ও ৩০জন জেলে আটক | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কান্ড । অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩

 সাগরে মাছ অবৈধ ভাবে শিকার করায় কোস্ট গার্ড ও মৎস্য দপ্তরের অভিযানে ২টি ট্রলার ও ৩০জন জেলে আটক

আমির হামজা হাতিয়া প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১২৪ বার

সাগরে মাছ শিকার করায় কোস্ট গার্ড ও মৎস্য দপ্তরের যৌথ অভিযানে ২টি ট্রলারে ৩০জন জেলেসহ প্রায় ৪০মন ইলিশ জব্দ করা হয়েছে। রোববার (১১ মে) সকালে জব্দকৃত মাছ এতিমখানা ও গরীবদের মাঝে বিতরণ করা হয়। এর আগে গতরাত উপজেলার হরনী ইউনিয়নের টাংকি ঘাট ও চেয়ারম্যান ঘাট এলাকার মেঘনা নদী থেকে তাদেকে আটক করা হয়।কোস্ট গার্ড জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিসিজি স্টেশন হাতিয়া কর্তৃক মৎস্য বিভাগের সমন্বয়ে উপজেলার হরনী ইউনিয়নের টাংকি ঘাট ও চেয়ারম্যানঘাট এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এফবি ভাই ভাই, এফবি নাহিদা-১নামে ২টি ফিশিং বোট আটক করা হয়। এ সময় বোটে ১২ লাখ টাকা মূল্যের প্রায় ৪০ মন ইলিশ মাছসহ ৩০জন জেলেকে বোট সহ আটক করা হয়। পরে মৎস্য কর্মকর্তা মোঃ ফাহাদ হাসান কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে জব্দকৃত ২টি বোট মালিককে এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা করে ৩০জন জেলেকে মুচলেকা নিয়ে বোট সহ ছেড়ে দেওয়া হয়।

উল্লেখ্য, সরকার কর্তৃক ১৫ এপ্রিল থেকে ১১ জুন মোট ৫৮ দিন সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক যে কোন প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

বর্তাপেরক আমির হামজা।
01715808496 নোয়াখালী।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট