1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
হাতিয়ায় অতিরিক্ত তাপদাহে ৭ ছাত্রী অসুস্থ | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কান্ড । অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩

হাতিয়ায় অতিরিক্ত তাপদাহে ৭ ছাত্রী অসুস্থ

আমির হামজা হাতিয়া প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৮৬ বার

হাতিয়া (নোয়াখালী)সংবাদদাতাঃ হাতিয়ায় তীব্র তাপদাহে ৭ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে। এদের মধ্যে ৭ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে উপজেলার চরঈশ^র ইউনিয়নের লক্ষিদিয়া গ্রামে।
স্থানীয়রা জানান,অসুস্থ সবাই নন্দ কুমার বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। প্রতিদিনের ন্যায় শিক্ষার্থীরা এ্যাসেম্বলিতে যোগ দেয়। যথা নিয়মে ক্লাশ শুরু হয়। ক্লাশ শুরুর কিছুক্ষণ পর টিনশেডের একটি ভবনে ছাত্রীরা অসুস্থ্য হয়ে পড়ে। তাৎক্ষনিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্থানীয় পল্লী চিকিৎসক ডেকে এনে তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নেন।
পরে অসুস্থ্য শিক্ষার্থীদের অভিভাবকদের খবর দিলে তারা এসে তাদের সন্তানদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অসুস্থ্য ছাত্রীরা হল সুরাইয়া আক্তার ৮ শ্রেনি আফিফা খাতুন ১০ শ্রেনি, ফাতেমা বেগম ১০ শ্রেনি সহ ৭ জন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত উপসহকারি মেডিকেল অফিসার মো. সামছুদ্দিন জানান,অধিক গরমে তীব্রতা বাড়ার কারণে অসুস্থ হয়ে পড়লে ছাত্রীদের হাসপাতালে নিয়ে আসলে আমরা চিকিৎসার ব্যবস্থা করি। তারা আগের চেয়ে ভালো আছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাগর চন্দ্র দাস এ প্রতিনিধিকে বলেন, বিদ্যালয়ে অবকাঠামে দুর্বল হওয়ায় এবং সীমিত পরিসরে টিনশেডের রুমে অনেকটা গাদাগাদি করে ক্লাশ নিতে হয়। উপরন্তু তীব্র তাপদাহের কারণে ক্লাশরুমে পাঠদান চলাকালীন সময়ে ৭ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে প্রাথমিক চিকিৎসক দিয়ে ছুটি দেওয়া হয়।
আমির হামজা, হাতিয়া
১৫/০৫/২৫

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট