1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বেগমগঞ্জে সন্ত্রাসী হামলার পর চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কান্ড । অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩

বেগমগঞ্জে সন্ত্রাসী হামলার পর চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১১৭ বার
২৫ মে রোববার বিকালে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে নুকু মিয়া বেপারি বাড়িতে এক ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা সংঘটিত হওয়ার অভিযোগ ওঠে।হামলার পর থেকে গত ৪৮ ঘন্টায় হামলাকারীরা ফের আবুল হোসেন বাবলু ও মাহফজুর রহমানকে হত্যার উদ্দেশ্যে খুজতে মহড়া চালাতে থাকায় জীবনের নিরাপত্তা ঝুঁকিতে নুকু মিয়া বেপারি বাড়ির কয়েকটি পরিবারের বৃদ্ধা বনিতা। আবুল হোসেন বাবলুর অসুস্হ মা আয়েশা বেগম বলেন,হামলার পর হতে সন্ত্রাসীদের ভয়ে গত তিন দিনেও রান্নার জন্য  চুলার আগুন জ্বালাতে পারিনি।ঘরে আমরা খেয়ে না খেয়ে দিনাতিপাত করছি।সন্ত্রাসীরা আমার ছেলে বাবলুকে সকাল – বিকাল খোঁজার জন্য বাড়িতে আসে।হামলার বিষয়টি উল্লেখ করে ভুক্তভোগী পরিবার গত ৫ তারিখে বেগমগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।অভিযোগ সূত্রে জানা যায়, হাজিপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কুখ্যাত সন্ত্রাসী কয়েকডজন মামলার আসামি মঞ্জু ওরফে ইয়াবা বলির নেতৃত্ব ২৫ থেকে ৩০ জন সন্ত্রাসী দেশি-বিদেশি অস্ত্র নিয়ে ফাঁকা গুলি ছুড়ে বাড়িতে ঢুকে  বাবলুকে না পেয়ে অস্ত্রের মুখে বাড়ির মহিলাদের জিম্মি করে ব্যাপক লুটপাট চালায়।লুটপাটে বাড়িতে থাকা নগদ ৪লক্ষ টাকা,২ ভরি স্বর্ণালঙ্কার,মোবাইল, চার্যার নিয়ে ফিল্মি কায়দায় আবার ফাঁকা গুলি করে চলে যাওয়ার সময় আবারও হামলার হুমকি দিয়ে যায়।যাওয়ার সময় সন্ত্রাসী মঞ্জু ওরফে ইয়াবা বলি ৬ রাউন্ড গুলির পয়সা ফেরত দিতে হুমকি দিয়ে বলে,” আমার খরচাকৃত গুলির পয়সা আমার বাসায় গিয়ে পৌঁছে দিবি”।উপস্থিত একাধিক প্রত্যক্ষদর্শী এই প্রতিবেদককে জানান, হামলায় ব্যবহৃত অস্ত্রগুলো মধ্যে পিস্তল ও সর্টগানের মতো মনে হয়েছে। এবং তাদের ধারণা অস্ত্রগুলো পুলিশের ব্যবহৃত অস্ত্রের মতো।  এর আগে বাদি মাহফুজের ফুফাতো ভাই বাবলুকে ১ লক্ষ টাকার চাদার দাবিতে ওই সন্ত্রাসী গ্রুপটি অপহরণ করে নিয়ে যায়। পরে স্হানীয় এলাকাবাসীর সহায়তায় ১৫হাজার টাকা দিয়ে নিয়ে আসে।এছাড়াও বিভিন্ন সময়ে নানানভাবে চাঁদা চেয়ে আসছিলো পরিবারটির কাছে।চাহিদার বিপরীতে চাঁদা দিতে ব্যর্থ হলে হামলা করতো ওই সন্ত্রাসী গ্রুপটি।ভুক্তভোগী পরিবারের এখন একটাই দাবি সন্ত্রাসীদের প্রতিরোধে পুলিশ যেনো তাদের পাশে এসে দাঁড়ায়। হামলা আতঙ্কে বাড়ি-ঘর ছাড়া বাদি মাহফুজুর রহমান রানা ও বাবলু জীবনের নিরাপত্তায় প্রশাসনের দ্বারেদ্বারে ঘুরছেন।শেষ খবর পাওয়া পর্যন্ত গত ২৫মে হামলার ঘটনার পর থেকে ২৭মে বিকাল পর্যন্ত বেগমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর কোনো খবর পাওয়া যায়নি।বিষয়টি জানতে বেগমগঞ্জ থানার (ওসি) লিটন দেওয়ানের সাথে মুঠোফোনে যোগাযোগে বলেন,গুলি এবং লুটপাটের বিষয়টি আমার জানা নেই।তবে এই মামলর আই ও, এস আই কুতুবউদ্দিন লিয়নের সাথে যোগাযোগের পরামর্শ দেন।পরে এস আই কুতুবউদ্দিন লিয়ন জানান,ওই ঘটনার অভিযোগটি গত ২৬ মে বিকাল বেলায় পেয়েছি। ওখানে প্রাথমিকভাবে গুলাগুলির বিষয়টি জানতে পারি।বাদি মাহফুজুর রহমান রানার সাথে আমার যোগাযোগ অব্যাহত আছে।আগামীকাল ২৮মে সকালে ঘটনাস্থলে যাওয়ার তথ্য উল্লেখ করেন এসআই লিয়ন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট