1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নোয়াখালী  পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ, ৪৩ জনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেন পুলিশ সুপার | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কান্ড । অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩

নোয়াখালী  পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ, ৪৩ জনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেন পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ২৯৯ বার

নোয়াখালী  পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ, ৪৩ জনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেন পুলিশ সুপার

২৯ মে বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় জনাব মোঃ আব্‌দুল্লাহ্‌-আল-ফারুক, পুলিশ সুপার, নোয়াখালী ও সভাপতি, নিয়োগ কমিটি মহোদয়ের সভাপতিত্বে গঠিত নিয়োগ বোর্ডের সমন্বয়ে নোয়াখালী জেলা হতে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ এবং পরবর্তী করণীয় সম্পর্কে ব্রিফিং প্রদান করেন ।এর আগে ১৯ এপ্রিল ২০২৫ নোয়াখালী জেলা পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই সম্পন্ন করা হয়। ২০ এপ্রিল ২০২৫ প্রার্থীদের Physical Endurance Test (২য় দিনের) কার্যক্রম পরিচালিত হয়। ২১ এপ্রিল ২০২৫ . প্রার্থীদের Physical Endurance Test (PET) এর ৩য় দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। ২০ মে ২০২৫  পুলিশ কে.জি স্কুল এন্ড কলেজ নোয়াখালীতে তিন দিনের শারীরিক সক্ষমতা যাচাই এ উত্তীর্ণ মোট ৪১৭ জন প্রার্থীর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।২৯ মে ২০২৫ . সকাল ১০ টায় লিখিত পারীক্ষায় উত্তীর্ণ ৫০ জন প্রার্থী নাম মেধাক্রম অনুযায়ী নাম ঘোষনা শেষে আজ মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ০৬:০০ ঘটিকায় মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী ৫০ জন প্রার্থীর মধ্য হতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্ত ভাবে কৃতকার্য মোট ৪৩ জন প্রার্থীর নাম ঘোষনা করেন নিয়োগ বোর্ডের সভাপতি  মোঃ আব্‌দুল্লাহ্‌-আল-ফারুক, পুলিশ সুপার, নোয়াখালী ।সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে পুলিশ সুপার  বলেন, টিআরসি নিয়োগ পরীক্ষা, ফেব্রুয়ারি-২০২৫ হয়েছে স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত। যে সকল প্রার্থী প্রতিটি পরীক্ষায় শারীরিকভাবে যোগ্য, মেধাবী ও সৎ শুধুমাত্র তারাই তাদের যোগ্যতার ভিত্তিতে নিয়োগযোগ্য হিসেবে মনোনীত হয়েছে। পরিশেষে নির্বাচিত প্রার্থীদের ফুল দিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থী ও তাদের অভিভাবক অনেকে আবেগপ্রবণ হয়ে তাৎক্ষণিক অনুভূতি ব্যক্ত করেন।এসময় নোয়াখালী জেলার নিয়োগ বোর্ডের সদস্য জনাব মোঃ ওবায়দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস্ ), ব্রাহ্মণবাড়িয়া জেলা। জনাব মোঃ জামিলুল হক পিপিএম, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল), লক্ষ্মীপুর, উপস্থিত ছিলেন ।নোয়াখালী জেলার অফিসারদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ ), নোয়াখালী। মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার, (ক্রাইম এন্ড অপস্), নোয়াখালী।  মোহাম্মদ ফয়েজ উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল), নোয়াখালীসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট