1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
হাতিয়ার নিঝুমদ্বীপে জোয়ারের পানিতে ভেসে এলো ডলফিন  | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কান্ড । অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩

হাতিয়ার নিঝুমদ্বীপে জোয়ারের পানিতে ভেসে এলো ডলফিন 

আমির হামজা হাতিয়া প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১১২ বার

দ্বীপ উপজেলা হাতিয়ায় দুর্যোগপূর্ণ  আবহাওয়ায় গত কয়েকদিন জোয়ারের উচ্চতা ছিলো অনেক বেশী। রবিবার সকালে জোয়ারের পানিতে নিঝুমদ্বীপ উপকূলে ভেসে এসেছে এক জোড়া ডলফিন। জোয়ারের পানি নিচে নেমে গেলেও নামতে পারিনি ডলফিন গুলো। সেই ডলফিনের নিয়ে দুষ্টুমিতে মেতেছে স্থানীয় জেলেরা। ডলফিন গুলোও যেন তা উপভোগ করছেন নিশ্চিন্তে। অনেকে তা ভিডিও করে ছেড়ে দেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। ঘটনাটি হাতিয়ার নিঝুমদ্বীপের বন্দরটিলা বাজারের পূর্ব পাশে মেঘনা নদীতে। ডলফিন গুলো দেখতে ভীড় করেন স্থানীয়রাও।

বন্দরটিলা বাজারের ব্যবসায়ী তাজুল ইসলাম জানান, বন্দরটিলা বাজারের পূর্ব পাশে নিঝুমদ্বীপ এবং দমারচরের মাঝখানের মেঘনা নদীতে জোয়ারের পানিতে ভেসে আসে দুইটি ডলফিন। ভাটায় পানি কমে যাওয়ায় ডলফিন গুলো দ্বীপের পাশে আটকা পড়ে। জেলেরা মাছ ধরতে গেলে ডলফিন দুটি দেখতে পান। পরে খবর পেয়ে আমরা অনেকে ছুটে যায়। জেলেরা ডলফিনের সাথে দুষ্টুমি করতে থাকে। তারা ডলফিনগুলো কে সাগরের দিকে নামানোর চেষ্টা করে, কিন্তু নামাতে পারেনি। পরে আরার জোয়ার আসলে ডলফিন গুলো সাগরে চলে যায়।ত তিনদিন ধরে দূর্যোগপূর্ণ আবহাওয়ায় একাধিকবার জোয়ারে প্লাবিত হয়েছে নিঝুমদ্বীপ সহ হাতিয়ার নিম্মাঞ্চল। ভেঙে গেছে রাস্তাঘাট সহ অনেকের ঘর বাড়ী। অনেক পরিবারে এখনও বন্ধ রান্নাবান্না। জোয়ারের পানি নেমে গেলেও দূর্ভোগ পোহাতে হচ্ছে এখানকার মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট