1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কান্ড । অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩

নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ১২৭ বার

নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন খালাতো ভাই-বোন।
সোমবার (৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চরজুবিলী ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের উত্তর চরমহিউদ্দিন গ্রামের আলাউদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হলেন, একই ইউনিয়নের চরমহিউদ্দিন গ্রামের মো.জিহাদের মেয়ে ফারিয়া আক্তার (৪) ও কুমিল্লার লাকসামের মো.রকির ছেলে মো.তাহাসিন (৫)।
স্থানীয়রা জানান, ঈদের দ্বিতীয় দিন মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে আসে খালাতো ভাই বোন। শিশু দুটি বিকেলের দিকে বসত ঘরের পাশে খেলা করছিল। খেলতে খেলতে তারা ঘরের পাশে পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এরপর  দীর্ঘ সময় তাদের খুঁজে পায়নি পরিবারের লোকজন। পরে বিকেল সাড়ে ৫টার দিকে তাদের মরদেহ পুকুর থেকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যায়। সেখানে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন,পানিতে পড়ে ভাই-বোনের মৃত্যুর বিষয়টি শুনেছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এ ঘটনায় কেউ থানায় কোন অভিযোগ করেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট