1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
তারেক রহমান দেশে ফিরলে এনসিপি ধূলিসাৎ হয়ে যাবে শাহিনুর সাগর | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কান্ড । অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩

তারেক রহমান দেশে ফিরলে এনসিপি ধূলিসাৎ হয়ে যাবে শাহিনুর সাগর

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৭২ বার

 

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহীনুর বেগম সাগর বলেছেন, দেশ নায়ক তারেক রহমান শীঘ্রই দেশে আসবেন, যেদিন তারেক রহমান বিমানবন্দরে নামবেন, সেদিন যতসব আগাছা-এনসিপি, যত-সিপি আছে, যত ক্রিমিনাল পার্টি আছে সব ধূলিসাৎ হয়ে যাবে।
শনিবার (১৪ জুন) দুপুরে জেলা সদরের সোনাপুরে নিজ বাসভবনে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সম্প্রীতির বন্ধনে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট শাহীনুর বেগম সাগর বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের এক বিরল অভিজ্ঞতা বর্ণনা করে আরো বলেন, বর্তমানে ব্যাপকভাবে সন্ত্রাস, চাঁদাবাজ, সন্ধ্যার পরে হাইজ্যাক-ছিনতাই বেড়ে গিয়েছে। এগুলোর পৃষ্ঠপোষকতা করছে আওয়ামী লীগের একটি অংশ। তারা মাঠে নেমেছে দেশের পরিস্থিতি যেন নষ্ট হয়ে যায় এবং কোনভাবেই যেন দেশ নায়ক তারেক রহমান দেশে ফিরতে না পারে। আমাদের সবাইকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে, আওয়ামী লীগের কোন চক্রান্তে আপনারা পা দিবেন না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন ২০১৮ আমি এবং নোয়াখালী চার চার বারের এমপি মোঃ শাজাহান ভাই নমিনেশন পেয়েছেন আমি ওনার সম্মানস্বার্থে আমার নমিনেশন ফিরিয়ে নিলাম।
তিনি কান্না চোখে বলেন , ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ক্যাডাররা আমাদেরকে অবরুদ্ধ করেছে, আমাদের গাড়ি, মোটরসাইকেল ভাঙচুর করে লুট করে নিয়েছে মায়ের কুলখানিত আসতে পারিনি নিরাপত্তার ছিলনা । গত ৫ আগষ্টের পর সেই ছাত্রলীগ-যুবলীগের ক্যাডাররা অনেকেই আমাদের ব্যানারে আসার চেষ্টা করছে। যারা বিএনপির ব্যানারে আসার চেষ্টা করছে, তাদেরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করার আহব্বান জানান তিনি।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা পল্টন থানা শ্রমিক দলের আহ্বায়ক মো. আবু তাহের, সৌদি আরব বিএনপি’র বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় জিয়া মঞ্চ সহ-সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস মিয়া নোয়াখালী জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম-সম্পাদক ফারজানা সামছ্ টুম্পা, জিয়া মঞ্চের কেন্দ্রীয় সহ-সম্পাদক মো. আমজাদ হোসেন, এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের ছাত্রদল সমাজসেবা সম্পাদক মাসুদ রানা,অশ্বদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম,অশ্বদিয়া ইউনিয়ন সাবেক যুবদলের সভাপতি রুহুল আমিন সেলিম ,নোয়াখালী পৌর ছাত্রদল নেতা ওয়াসিম সুবর্ণচর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আলী হাসান তারেক, সোনাপুর ডিগ্রী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন বিশাল প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট