1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
হাতিয়া দ্বীপের মানুষের সুখ দু:খ ও উন্নয়ন কর্মকাণ্ড বুঝতে হলে প্রার্থীকে অবশ্যই দ্বীপের বাসিন্দা হতে হবে রাজিব | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কান্ড । অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩

হাতিয়া দ্বীপের মানুষের সুখ দু:খ ও উন্নয়ন কর্মকাণ্ড বুঝতে হলে প্রার্থীকে অবশ্যই দ্বীপের বাসিন্দা হতে হবে রাজিব

আমির হামজা হাতিয়া প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৯৪ বার

 

নোয়াখালী-৬ হাতিয়া দ্বীপের মানুষের সুখ দু:খ উন্নয়ন কর্মকাণ্ড ও সমস্যা সম্পর্কে বুঝতে হলে আসন্ন সংসদ নির্বাচনের প্রার্থীকে অবশ্যই দ্বীপের বাসিন্দা হতে হবে। না হয় এ অঞ্চলের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব। নোয়াখালীর  হাতিয়ায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। বুধবার (১৮ জুন) দুপুরে হাতিয়া পৌরসভার ষ্টার চাইনিজ রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় তিনি বলেন,হাতিয়া দ্বীপে যারা এর আগে প্রতিনিধিত্ব করেছেন তারা কেউ হাতিয়া দ্বীপের স্থায়ী বাসিন্দা ছিলেন না। তাদের অনেকের পূর্বপুরুষের বাড়ি হাতিয়ায় ছিলো বিধায় তারা নিজেদেরকে হাতিয়ার মনে করতেন। কিন্তু তাঁরা হাতিয়ার মানুষের প্রকৃত জীবনমান উন্নয়নে কোন প্রভাব ফেলতে পারেন নি।

তিনি আরো বলেন, হাতিয়ার প্রধান সমস্যা নদী ভাঙন। এ সমস্যা সমাধানের লক্ষ্যে কেউই জোরালো ভাবে কাজ করেনি। এ বিষয়ে সবাই শুধু লোক দেখানো রাজনীতি করে গেছেন। আমি এ ব্যাপারে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহনে উদ্যোগ নিবো এবং আমার সে সুযোগ আছে। আমি হাতিয়ার সেবা করার সুযোগ পেলে প্রথমেই বেশি বেশি গুরুত্ব পাবে পর্যটন শিল্পে। হাতিয়ায় পর্যটন শিল্প থেকে রাষ্ট্রের এবং হাতিয়ার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের কোটি কোটি টাকা আয় রোজগার করা সম্ভব।সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ইতিমধ্যে তিনি হাতিয়ায় ঈদ পরবর্তী বেশ কিছু পথ সভায় অংশগ্রহণ করছেন। এসব পথ সভায় তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনে কাজ করছেন।মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক রফিক উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আবুল বাসার হাওলাদার, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, হাতিয়া দ্বীপ সরকারি কলেজের সাবেক জিএস জাকের উদ্দিন পারভেজ, জেলা শ্রমিক দলের সদস্য আবুল কাশেম, মাষ্টার জাহেদুল ইসলাম, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম তুষার, উপজেলা ছাত্রদলের আহবায়ক আরেফিন আলী, পৌরসভা ছাত্রদল সদস্য সচিব শামছুল আরিফ রুস্তম, হাতিয়া দ্বীপ সরকারি কলেজের ছাত্রদলের সভাপতি বাবর আহমেদ প্রমুখ। এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন হাতিয়া প্রেসক্লাবের উপদেষ্টা মোহাম্মদ ইফতেখার হোসেন তুহিন, মোহাম্মদ ইসমাইল হোসেন কিরন,প্রেসক্লাবের সভাপতি জি এম ইব্রাহিম,সহ সভাপতি মোহাম্মদ আমির হামজা, সহ সভাপতি মোহাম্মদ আকতার হোসেন,সাধারণ সম্পাদক এম সাখাওয়াত হোসেন,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জিল্লুর রহমান রাসেল,কোষাধক্ষ্য মোহাম্মদ জাকের হোসেন, নির্বাহী সদস্য হানিফ উদ্দিন শাকিব, ছাইফুল ইসলাম জিহাদ, সাব্বির ইবনে ছিদ্দিক,সদস্য নজির আহমদ সহ হাতিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আমির হামজা

হাতিয়া নোয়াখালী

১৮.০৬.২০২৫
০১৭১৫৮০৮৪৯৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট