1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নোয়াখালীতে যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কান্ড । অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩

নোয়াখালীতে যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৬২ বার

নোয়াখালীর সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যাচারে প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে দলটির নেতাকর্মীরা।
সোমবার (১৬ জুন) দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সামনে কালাদরাপ ইউনিয়ন যুবদলের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।সমাবেশে বক্তারা বলেন, যুবদলের বহিষ্কৃত নেতা তারেকের ব্যক্তিগত কার্যালয় তার সহযোগিতায় ভাঙচুর করে আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ ঘটনার পর বিএনপিতে অনুপ্রবেশকারী কিছু লোকজনের সহযোগিতায় এ হামলার দায় চাপানো হয় ইউনিয়ন যুবদলের নেতাকর্মীদের ওপর। এসময় অফিসের ভিতরে থাকা খালেদা জিয়া, তারেক রহমান ও শাহজাহান এমপির ছবি ভাঙচুর করে। পরবর্তীতে এ ঘটনা স্থানীয় ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা ঘটিয়েছে বলে সামাজিক যোগাযোগের মাধ্যম’সহ বিভিন্ন মাধ্যমে প্রচার করে। যার সাথে যুবদলের নেতাকর্মীদের কোনে সংশ্লিষ্টতা নেই। এ ঘটনার সাথে জড়িতদের চিহিৃত করে দ্রুত গ্রেপ্তার ও হামলায় জড়িত অনুপ্রবেশকারী আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচারের দাবি জানিয়েছেন বক্তারা।
কর্মসূচিতে বক্তব্য রাখেন, কালাদরাপ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মো. কামাল, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাহের মিয়া, চরমটুয়া ডিগ্রি কলেজ ছাত্র দলের সিনিয়র সহসভাপতি ইমতিয়াজ হোসেন সাকিব, কালাদরাপ ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি মো. জুয়েল ও একই ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ইউছুফ’সহ বিভিন্ন নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট