1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নোয়াখালীতে ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু   | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কান্ড । অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩

নোয়াখালীতে ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু  

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৬৯ বার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।  নিহত মো.আলাউদ্দিন (৩৭) জেলার কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের গাজীরবাগ গ্রামের বড় বাড়ির মোহাম্মদ উল্যার ছেলে।  বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের হাসপাতাল রোড এলাকার নাহার টাওয়ারে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে নির্মাণ শ্রশিক আলাউদ্দিন উপজেলার বসুরহাট বাজারের হাসপাতাল রোড এলাকার নাহার টাওয়ারের পঞ্চম তলার গাঁথুনির কাজ করতে যান। পরবর্তীতে সেখানে তিনি মিস্ত্রির সাথে কাজ করছিলেন। দুপুর সোয়া ১২টার দিকে হঠাৎ অসাবধানতাবশত তিনি নিচে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো.আবু কাউছার বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে আমিসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহ উদ্ধার করি। এরপর সুরতহাল প্রতিবেদন তৈরী করে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। আমরা জানতে পেরেছি নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট