1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কান্ড । অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩

পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৬৭ বার

নোয়াখালীর সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হরলাল পাল (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯জুন) দুপুর ১২টার দিকে উপজেলার পূর্বচরবাটা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত হরলাল পাল উপজেলার একই ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের হাজীপুর গ্রামের মৃত গিরিশ চন্দ্র পালের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে বাড়ির পাশে কচু খেতে কচুর লতি তুলতে যান হরলাল। ওই সময় কচু খেতে ছিঁড়ে পড়ে থাকা পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পল্লী বিদ্যুৎ সমিতি সুবর্ণচর জোনের ডিজিএম মো.আরব আলী সেক বলেন, সকাল থেকে পুরো উপজেলায় ঝড়ো আবহাওয়া বিরাজ করছে।  এতে বিদ্যুতের একটি লাইন ছিঁড়ে পড়ে যায়। তবে ওই এলাকাটি একটি অভিযোগ কেন্দ্রের আওতায় থাকলেও বিষয়টি আমাদের কেউ জানায়নি। বৃদ্ধা খেতে কচির লতি তুলতে গিয়ে ওই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। দুপুর সোয়া ১টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে টেকনিক্যাল দল পাঠানো হয়েছে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহীন মিয়া বলেন, বৃদ্ধা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট