1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
কুয়াকাটায় মদপানে মো: শাজিদুল (১৭) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কান্ড । অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩

কুয়াকাটায় মদপানে মো: শাজিদুল (১৭) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ২৬০ বার

মনির হাওলাদার পটুয়াখালী থেকে।
রোববার (২৯ জুন) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।শাজিদুল ঢাকার একটি খাবার হোটেলে কাজ করতেন।জানা গেছে, গত শুক্রবার (২৭ জুন) ঢাকা থেকে শাজিদুল ও তার বন্ধু হাবিব কুয়াকাটায় ঘুরতে এসে হোটেল স্কাই ভিউ-এর ৪০৮ নম্বর কক্ষে ওঠেন। ওই রাতেই শাজিদুল অতিরিক্ত মদ পান করেন। পরদিন শনিবার সকালে তিনি তীব্র পেটব্যথায় অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ সেবন করলেও অবস্থার উন্নতি হয়নি। রোববার সকাল ৮টার দিকে শাজিদুলকে কুয়াকাটা হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করা হয় উন্নত চিকিৎসার জন্য। তবে তার বন্ধু হাবিব তাকে সেখানে না নিয়ে আবার হোটেল রুমে ফিরিয়ে নেন। কিছুক্ষণ পর অবস্থার আরো অবনতি হলে শাজিদুলকে আবারো কুয়াকাটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. রিয়াজ হোসেন তাকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে হাবিব বলেন, ‘প্রাথমিক চিকিৎসার পর নিজেই বলেছিল সে মোটামুটি ভালো বোধ করছে এবং ঘুমালে ঠিক হয়ে যাবে। তাই তাকে হোটেলে নিয়ে যাওয়া হয়েছিল।’তবে হোটেল কর্তৃপক্ষ ও স্থানীয়রা হাবিবের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা প্রশ্ন তুলেছেন, একজন আশঙ্কাজনক রোগীকে কেন হাসপাতালে না রেখে হোটেলে ফিরিয়ে নেয়া হলো।এদিকে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: তরিকুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট