নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম (জি.এস) সুমনের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত ভাবে কাজল রেখা বাতাসী সংবাদ সম্মেলন করে। তার পরিপ্রেক্ষিতে আজ নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন ভুয়া সংবাদ সম্মেলন করার কারণে মামলা করেন।
৭ জুলাই বিজ্ঞ নোয়াখালী দায়রা জজ আদালতে মামলা টি আমলে নিয়ে, ডিবির ওসিকে মামলা তদন্ত করার নির্দেশ দিয়েছে আদালত। এ সময় উপস্থিত ছিল জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান চৌমুহনী পৌর যুবদলের সদস্য সচিব (জি.এস) নিজাম উদ্দিন,জেলা ,যুবদল নেতা ফয়েজ আহম্মদ ফরহাদ,বেগমগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আল নেয়ামত খান প্রমুখ ।