1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
 কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা বিএনপির জুলাই আগস্ট শহীদদের স্মরণে মৌন মিছিল | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম
হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কান্ড । অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩

 কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা বিএনপির জুলাই আগস্ট শহীদদের স্মরণে মৌন মিছিল

মোঃ ইদ্রিস মিয়া
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১৬৪ বার
 কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা বিএনপির জুলাই আগস্ট শহীদদের স্মরণে মৌন মিছিল। ছবি উপকূল বার্তা
 নোয়াখালীতে  ১৮ জুলাই শুক্রবার বিকেল ৪ টায়
ঐতিহাসিক জুলাই-আগস্ট গণ-আন্দোলনের শহীদদের স্মরণে নোয়াখালী জেলা বিএনপির উদ্যোগে এক মৌন মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে  কর্মসূচিতে  সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন। এসময় মিছিলের আগ মুহূর্তে প্রেসক্লাবের সামনে বক্তব্য রাখেন  জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো ও সদস্য সচিব মোঃ হারুনুর রশিদ আজাদ। জেলা বিএনপির নেতৃত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য
গিয়াস উদ্দিন সেলিম, কামরুজ্জামান হাফিস,শহীদুল ইসলাম কিরন,আমিনুল ইসলাম শাহীন, কামরুল হুদা চৌধুরী লিটন, রবিউল হাসান পলাশ(অতিঃ দায়িত্ব দপ্তর ), প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন শহর বিএনপির সাবেক সাধারণত সম্পাদক শাহ জাফর উল্লাহ রাসেল, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণত সম্পাদক ভিপি জসিম,
এছাড়াও  উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক দলের  সভাপতি সাবের আহমদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হাসান মোঃ নোমান সহ অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। জেলা বিএনপির আহ্বায়ক বলেন, জুলাই-আগস্ট শহীদদের আত্মত্যাগ আমাদের আন্দোলনের অনুপ্রেরণা। আমরা এই ত্যাগ ভুলবো না।”
মিছিলটি প্রেস ক্লাব থেকে শুরু হয়ে শান্তিপূর্ণভাবে নোয়াখালী জেলা জামে মসজিদ গেইটে শেষ হয়। দলীয় নেতৃবৃন্দ শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট