কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা বিএনপির জুলাই আগস্ট শহীদদের স্মরণে মৌন মিছিল। ছবি উপকূল বার্তা
নোয়াখালীতে ১৮ জুলাই শুক্রবার বিকেল ৪ টায়
ঐতিহাসিক জুলাই-আগস্ট গণ-আন্দোলনের শহীদদের স্মরণে নোয়াখালী জেলা বিএনপির উদ্যোগে এক মৌন মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচিতে সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন। এসময় মিছিলের আগ মুহূর্তে প্রেসক্লাবের সামনে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো ও সদস্য সচিব মোঃ হারুনুর রশিদ আজাদ। জেলা বিএনপির নেতৃত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য
গিয়াস উদ্দিন সেলিম, কামরুজ্জামান হাফিস,শহীদুল ইসলাম কিরন,আমিনুল ইসলাম শাহীন, কামরুল হুদা চৌধুরী লিটন, রবিউল হাসান পলাশ(অতিঃ দায়িত্ব দপ্তর ), প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন শহর বিএনপির সাবেক সাধারণত সম্পাদক শাহ জাফর উল্লাহ রাসেল, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণত সম্পাদক ভিপি জসিম,
এছাড়াও উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হাসান মোঃ নোমান সহ অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। জেলা বিএনপির আহ্বায়ক বলেন, জুলাই-আগস্ট শহীদদের আত্মত্যাগ আমাদের আন্দোলনের অনুপ্রেরণা। আমরা এই ত্যাগ ভুলবো না।”
মিছিলটি প্রেস ক্লাব থেকে শুরু হয়ে শান্তিপূর্ণভাবে নোয়াখালী জেলা জামে মসজিদ গেইটে শেষ হয়। দলীয় নেতৃবৃন্দ শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।