আওয়ামী লীগও কোনদিন শহীদ জিয়াউর রহমান সম্পর্কে কটুক্তি মন্তব্য করার সাহস করেনি
নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো বলেছেন, আওয়ামী লীগ বিগত দিনে ক্ষমতায় ছিল ১৭ বছর, তারাও কোনদিন সাহস করে নাই জিয়াউর রহমান সম্পর্কে কটুক্তি করতে। আর কোথাকার কি বাচ্চা বাচ্চা পোলাপান, আপনারা আসছেন জিয়াউর রহমানকে অবমাননা করে আমাদেরকে উত্তোজিত করতে।
তিনি এনসিপি নেতা নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে বলেন, নাহিদ সাব আপনি ক্ষমতার কথা বুঝতে পেরেছেন, বিএনপি ছাড়া মনে হয় আর ক্ষমতায় আসা যাবে না। এখন যা যা করছেন মানুষজন নিয়ে, এটাও কিন্তু আমরা রেকর্ড করে রাখছি। কোন অফিসে যান, কার কাছ থেকে টাকা নেন, কার কাছে চাঁদাবাজি করেন, সব হিসাব হবে। তিনি আরো বলেন বন্যা কবলীত মানুষের জন্য যে টাকা উঠিয়েছেন সে টাকারো হিসেব দিতে হবে।
নোয়াখালী জেলা বিএনপির আহব্বায়ক আলো নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদের ধৈর্য ধরতে হবে, উত্তেজিত হওয়া যাবে না। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমাদেরকে ফেব্রুয়ারী পর্যন্ত ধৈর্য ধরতে হবে। তাহলে আমাদের বিজয়ী সুনিশ্চত হবে ইনশাআল্লাহ।
২১ জুলাই সোমবার বিকালে নোয়াখালী জেলা শহর মাইজদীর বড় মসজিদ সড়কে নোয়াখালী জেলা জাতীয়তাবাদি শ্রমিক দল আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে গোপন তৎপরতা দীর্ঘদিন ধরে অভ্যন্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি’সহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ সমাবেশে মাহবুব আলমগীর আলো এসব কথা বলেন।
ভিক্ষোব ও প্রতিবাদ সমাবেশে জাতীয়তাবাদি শ্রমিক দল নোয়াখালী জেলা শাখার আহবায়ক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব নিজাম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান, জেলা জজ কোর্টের পিপি এডভোকেট শাহাদাত হোসেন, জেলা বিএনপি নেতা গিয়াস উদ্দিন সেলিম, জেলা বিএনপির সদস্য আমিনুল ইসলাম শাহিন, জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক গোলাম মাওলা কচি।এ সময় উপস্থিত ছিলেন
নোয়াখালী পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আবু নাছের, সাধারণ সম্পাদক শাহ জাফর উল্যাহ রাসেল, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ,সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমূখ।
সমাবেশ শেষে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা। এতে জেলা বিএনপি, শ্রমিক দল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।