1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সদর উপজেলার উদ্যোগে কৃতিশিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কান্ড । অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩

সদর উপজেলার উদ্যোগে কৃতিশিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ২৭৬ বার

 

নোয়াখালীতে সেকেন্ডারী এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি) এর আওতাভুক্ত পারফরমেন্স-বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) স্কীম এর আওতায় ২০২২-২৩ শিক্ষাবর্ষের এসএসসি/দাখিল, এইচএসসি/আলিম ও ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের নির্দেশনায় নোয়াখালী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস অনুষ্ঠানটির আয়োজন করেন।
এসময় নোয়াখালী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামীমা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা একাডেমী সুপারভাইজার শান্তি পদ মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার আখিনুর জাহান নীলা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা শিক্ষা অফিসার নুর উদ্দিন মো. জাহাঙ্গীর। এতে অন্যান্যদের বক্তব্য রাখেন এসএসসি ব্যাচ-২২ এর কৃতি শিক্ষার্থী তাসপিয়া বিনতে ইসমাইল, নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদ ও গোরাপুর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মো. নুর হাসান প্রমূখ। এসময় জানা যায়,সেরা অনলাইন কোর্স
নোয়াখালী সদর উপজেলায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ভালো ফলাফল অর্জন করা ৩১ জন কৃতি শিক্ষার্থীকে পিবিজিএসআই প্রকল্পের পক্ষ থেকে ক্রেস্ট, সার্টিফিকেট প্রদান করা হয়। এর আগে এ প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের ব্যাংক হিসাব নম্বরে ৫ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সদর উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার শামীমা আক্তার বলেন, ‘এ প্রকল্পের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা মূলক মনোভাব তৈরি করা এবং ভালো ফলাফল করার জন্য উৎসাহিত করা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়ন করা। শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি করার লক্ষ্য শিক্ষা মন্ত্রনালয় এ উদ্যোগ গ্রহণ করেন এবং তা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মাধ্যমে বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করেন। এসইডিপির আওতাধীন পারফরমেন্স-বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস এর আওতায় বিভিন্ন ক্যাটাগরিতে ৩১ জন কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট, সার্টিফিকেট এবং আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট