1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
৩ ঘন্টার বৃষ্টিতে ডুবল নোয়াখালী শহর, দুর্ভোগ চরমে | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম
হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কান্ড । অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩

৩ ঘন্টার বৃষ্টিতে ডুবল নোয়াখালী শহর, দুর্ভোগ চরমে

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ২০০ বার


মৌসুমী বায়ুর প্রভাবে টানা তিন ঘন্টার মুষলধারে বৃষ্টিতে নোয়াখালী শহর আবারও পানিতে ডুবে গেছে।সোমবার (২৮ জুলাই) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এমন বৃষ্টিপাতে ডুবেছে নোয়াখালীর জেলার প্রধান সড়কের বিভিন্ন অংশসহ শহর ও অলিগলির রাস্তাঘাট। এমনকি অনেক ব্যবসা প্রতিষ্ঠান, বাসাবাড়িও পানিতে ডুবেছে।সরেজমিনে দেখা গেছে, ধীর গতিতে পানি নামার কারণে সড়কের পাশাপশি রাস্তাঘাট ও কিছু বাসা বাড়ি, জেলা শহরের সরকারি, আধাসরকারি অফিস, অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বারেও পানি উঠে গেছে। এতে সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এমন জলাব্ধতায় নোয়াখালী পৌরবাসীসহ নিম্নাঞ্চলের সাধারণ মানুষের দুর্ভোগও চরমে পৌঁছেছে। যেমন অশ্বদিয়া ইউনিয়নের মকিমপুর আশ্রায়ন প্রকল্পের রাস্তা নেই বললেই চলে লিংক সড়কটি পানি বন্ধী ৪ শতাদীক পরিবার, সবচেয়ে মুকিমপুর বেশি খারাপ।

বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা লাল মিয়া জানান,গত ২০দিন ধরে জেলার বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়ন,হাজীপুর ইউনিয়ন,দুর্গাপুর ইউনিয়ন ও নরোত্তমপুর ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নের সড়কসহ বাড়ির আঙ্গিনায় পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি রয়েছে। এতে স্থানীয় লোকজন বাধ্য নৌকায় যাতায়েত করছে।
অপরদিকে, টানা বর্ষণে নতুন করে জেলা শহর মাইজদীর স্টেডিয়াম এলাকা,ইসলামিয়া রোড, টাউন হল মোড় রোড, পৌর বাজার সড়কসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত ড্রেনেজব্যবস্থার অভাব এবং পানি নিষ্কাশনের নালা ও জলাশয়গুলো ভরাট হয়ে যাওয়ায় শহরবাসীর এ দুর্ভোগ। কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছেন অনেকে।
জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.রফিকুল ইসলাম বলেন, দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমী বায়ুর প্রভাবে আরও ৩-৪ দিন থেমে থেমে ভারি বৃষ্টি হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট