1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মাজারে ঢিল ছোঁড়ায় ভারসাম্যহীন তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম
হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কান্ড । অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩

মাজারে ঢিল ছোঁড়ায় ভারসাম্যহীন তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর

মারিয়া ইসলাম স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ২২৩ বার

নোয়াখালীর চাটখিল মাজারে ঢিল ছোঁড়ায় মানসিক ভারসাম্যহীন তরুণ সাইফুল ইসলাম শিপনকে (২৩) বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। ইতিমধ্যে এমন একটি ভিভিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আহত তরুণ বর্তমানে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলে দাবি করেছে তার স্বজনেরা।
বুধবার (৩০ জুলাই) দুপুরের দিকে ভুক্তভোগীর ভাই মো.রিপন হোসেন বাদী হয়ে চাটখিল থানায় চারজনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে, গতকাল মঙ্গলবার ২৯ জুলাই রাত সাড়ে ১১টার দিকে উপজেলা খিলপাড়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের ছোট জীবনগর গ্রামে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার মানসিক ভারসাম্যহীন শিপন একই গ্রামের রমজান আলী বেপারী বাড়ির জহিরুল ইসলামের ছেলে।
লিখিত অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শিপন মানসিক রোগী হিসেবে এলাকার সবার কাছে পরিচিত। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ভুল করে উপজেলার ছোট জীবনগর গ্রামের শাহ জীবন নগর দরবার শরীফে একটি পাথর নিক্ষেপ করে। এর জের ধরে স্থানীয় বাসিন্দা মো.শাওন (২৭), পারভেজ (২০), নুর হোসেন (৩৫)সহ ২০-২৫জন যুবক তাকে ধরে এনে বিদ্যুতের পিলারের সাথে বেঁধে বেধড়ক মারধরে রক্তাক্ত জখম করে। খবর পেয়ে একই দিন শেষ রাতের দিকে তার স্বজনেরা অনেক কাকুতি মিনতি করে তাকে ছাড়িয়ে নেয়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত নুর হোসেন বলেন, আমি পেশায় একজন ট্রাক ড্রাইভার। এ ঘটনার সাথে কোনো ভাবেই আমার সম্পৃক্তা নেই। অন্যরা ওই তরুণকে মারধরে জড়িত কিনা সেটাও আমি জানি না। শত্রুতা করে আমার নাম এ ঘটনায় জড়ানো হয়েছে।
এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন চৌধুরী বলেন, গতকাল রাতে শুনেছি মাজারে ঢিল ছুঁড়ে জানালার কাচ ভাঙচুর করা হয়েছে। এমন খবর পেয়ে গতকাল রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার সাথে জড়িত তরুণের মানসিক সমস্যা থাকতে পারে। তবে আমি এখনো লিখিত অভিযোগ হাতে পাইনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট