নোয়াখালীতে গাজীপুর চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচার দাবিতে নোয়াখালী জেলায় কর্মরত সাংবাদিকরা মানববন্ধন ও সমাবেশ করেছেন।
শনিবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলাতে কর্মরত সাংবাদিকদের আয়োজনে ও লেয়াকত আলী খানের অর্থায়নে এই প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন স্থানীয় দৈনিক সফল বার্তার সম্পাদক লিয়াকত আলি খান, দৈনিক উপকূল বার্তার সম্পাদক মোঃ ইদ্রিস মিয়া, ৭১ টেলিভিশনের রিপোর্টার মিজানুর রহমান, এস এ টেলিভিশনের প্রতিনিধি আব্দুর রহিম বাবুল, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি আকবর হোসেন সোহাগ,এটিএন নিউজের প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান প্রমুখ।
এখন টেলিভিশনের রিপোর্টার নাসিম শুভ সঞ্চালনায় মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে চাঁদাবাজ সন্ত্রাসীরা যেভাবে প্রকাশ্যে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে সেটি দেশের সাংবাদিকসহ সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার এক ভয়ঙ্কর প্রমাণ। শুধু গাজীপুরেই নয় আজ সারা দেশে সাংবাদিকেরা নিরাপত্তাহীন হয়ে পড়েছে। তাই সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেক আসামিকে গ্রেফতার করে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এবং আর যেন এই ধরনের কোন ঘটনা না ঘটে সেদিকে আইন-শৃঙ্খলা বাহিনীকে নজরদারি করতে হবে আরো দাবি করেন সাংবাদিক তুহিনের দুইটি শিশু বাচ্চা রয়েছে তার ফ্যামিলি র বরণ পোষণের দায়িত্ব এই সরকার কে নিতে হবে।
এছাড়াও নোয়াখালী জেলা শহর ছাড়াও সোনাইমুড়ি, বেগমগঞ্জের চৌমুহনী এবং কবিরহাট উপজেলায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন স্থানীয় সাংবাদিকেরা। বর্তমান অন্তবর্তীকালিন সরকারের নিকট সকল সাংবাদকর্মী হত্যার দ্রুত বিচার আইনে বিচার কার্য পরিচালনার করার জোর দাবিও তুলেন সাংবাদিক মহল।