1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নোয়াখালীতে যুবলীগ নেতা যুবদল কর্মীদের উপর হামলার পর যুবলীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম
হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কান্ড । অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩

নোয়াখালীতে যুবলীগ নেতা যুবদল কর্মীদের উপর হামলার পর যুবলীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ

বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১৪৬ বার

নোয়াখালীর বেগমগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে মো.শাকিল (২৭) নামে এক যুবলীগ নেতার বসতঘরে হামলা ভাঙচুর করে অগ্নিসংযোগ করার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শুক্রবার (১৫ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নে ৮নম্বর ওয়ার্ডের মোশকপুর গ্রামের বড়বাড়িতে এ ঘটনা ঘটে।  এর আগে, একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যুবলীগ নেতা শাকিলের হামলায় যুবদলের ৩ নেতাকর্মি গুরুত্বর আহত হয়। ঘটনার পর থেকে যুবলীগ নেতা শাকিল গা ঢাকা দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয় যুবদল নেতা নাজমুল হাসান মিহির ও তার ভাই মাহিদুল কয়েকজন অনুসারী নিয়ে যুবলীগ নেতা শাকিলের বাড়ির কাছে এসে অবস্থান নেয়। একপর্যায়ে তারা শাকিলকে গালিগালাজ শুরু করলে তিনি বাড়ি থেকে বের হয়ে আসেন। ওই সময় উভয়ের মধ্যে বাকবিতন্ডার ঘটনা ঘটে। পরবর্তীতে দুই পক্ষের মধ্যে মারামারি ঘটনা ঘটে। এতে যুবলীগ নেতা শাকিলের আঘাতে যুবদল নেতা নাজমুল হাসান মিহির, মাহিদুল আহত হয়ে ঘটনাস্থল থেকে চলে যায়।
স্থানীয়রা আরও জানায়, এ ঘটনাকে কেন্দ্র করে রাত পৌনে ৮টার দিকে যুবদল নেতা নাজমুল হাসান মিহিরের অনুসারী মো.রুবেল (৩০), মো.রায়হান (২৮), মো.রাশেদ (২০), সালাম (২৬) সহ অজ্ঞাত আরো ১০/১৫ জন শাকিলের বাড়িতে গিয়ে তার বসতঘরে শাকিলকে খোঁজাখুঁজি শুরু করে। সেখানে যুবলীগ নেতা শাকিলকে না পেয়ে বসতঘর এলোপাতাড়ি কুপিয়ে পেট্রোল ঢেলে আগুন আগুন ধরিয়ে দেয়। স্থানীয় লোকজন আগুন দেখে চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগেই বসতঘর পুরোপুরি আগুনে পুড়ে যায়।
এ বিষয়ে জানতে আহত যুবদল নেতা নাজমুল হাসান মিহির ও মাহিদুলের মুঠোফোনে কল দেওয়া হলেও সংযোগ পাওয়া যায় নি। তাই এ বিষয়ে তাদের কোন বক্তব্য পাওয়া যায় নি।
যোগাযোগ করা হলে আলাইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর হোসেন মানিক বলেন, দীর্ঘ দিন আমাদের ইউনিয়নে যুবদলের কোনো কমিটি নেই। ঘটনার পরপরই একাধিক আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা বিষয়টি দেখছে। আমি এ বিষয়ে কোন কথা বলব না।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করি। বসত ঘর পুরোপুরি পুড়ে গেছে। তাদের প্রতিপক্ষের দুজন ও আহত হয়েছে। পূর্ব শক্রতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থলে গুলি ছোঁড়ার কোন আলামত পাওয়া যায় নি। যাদের ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে তাদের অভিযোগ দিতে বলা হয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট