1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নোয়াখালীতে ঝুলন্ত লাশের ভাগাভাগি হাসিনা পুত্র জয়ের দাবি ছাত্রলীগ সভাপতি, স্থানীয়রা বলছেন ছাত্রদলকর্মী | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম
হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কান্ড । অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩

নোয়াখালীতে ঝুলন্ত লাশের ভাগাভাগি হাসিনা পুত্র জয়ের দাবি ছাত্রলীগ সভাপতি, স্থানীয়রা বলছেন ছাত্রদলকর্মী

বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৯৩ বার

 

নোয়াখালী সদর উপজেলার আন্ডারচরে এক যুবকের মৃত্যুকে ঘিরে বিতর্ক ছড়িয়ে পড়েছে। গত শনিবার সকালে তার বাড়ির পাশে পেয়ারা গাছে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহতের স্বজনদের অভিযোগ, এটি আত্মহত্যা নয়। যড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। অন্যদিকে, তার রাজনৈতিক পরিচয় নিয়েও দ্বন্দ্ব ভাগাভাগি দেখা দিয়েছে। হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয় দাবি করেছেন, মাহফুজ ছাত্রলীগের সভাপতি। তবে তিনি ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন দাবি করছেন তার বন্ধুমহল ছাত্রদল নেতারা।
সরজমিন জানা যায়, সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের কাজীরচর এলাকায় গত শনিবার সকালে গাছে ঝুলন্ত লাশ উদ্ধার হয় ২২ বছর এক যুবকের। ভোরে স্বজনরা প্রথমে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয় ফেসবুকে পোস্ট দিয়ে দাবি করেন, নিহত যুবক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে তাকে হত্যা করা হয়েছে। কিন্তু স্থানীয়দের দাবি, মাহফুজ সক্রিয়ভাবে ছাত্রদলের রাজনীতি করতেন। জয় গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে ফেলার পাঁয়তারা করছেন।
নিহতের পিতা ছায়েদুল হক জানান, আমার ছেলের মোবাইলে টিকটকে অশ্লীল মেসেজে পাঠাতো প্রবাসী সোহাগের স্ত্রী। শুক্রবার সকালে সোহাগের মা’কে বিষয়গুলো জানাই। পরে বিকাল ৪টায় সোহাগের মা, বউ, বোন জামাই পাশের বাড়িতে গিয়ে হুমকি দেয়। তারা বলে, ‘পরের দিন আমার ছেলের লাশ পাঠাবে। তিন মাস পর তার ছেলে আসবে। এসে আমাদের পরিবারের সবাইকে সাফ করবে’। তিনি বলেন, আমার ছেলে রাজমিস্ত্রী। সেদিন সন্ধ্যা সাড়ে ৭টায় ছেলে খেয়ে বাজারে যায়। পরে রাত ১২টা পর্যন্ত বাড়িতে না এলে বিভিন্ন জায়গায় খুঁজি পরে ভাতিজা এসে বলে, মাহফুজকে ঘরের পাশে পেয়ারা গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। আমি গিয়ে দেখি মহিলাদের মেঙির কাপড় দিয়ে পেয়ারা গাছের ডালের সঙ্গে দাঁড়া করে ঝুলিয়ে
রেখেছে। তার মা ধরতেই ছেলে বুকে পড়ে গেছে।
তিনি আরও বলেন, এটা আত্মহত্যা না। আমার ছেলেকে হুমকি দিয়ে হত্যা করা হয়েছে। পরে থানা থেকে পুলিশের এসআই জয়নাল আবেদিন আসেন। আমি অশিক্ষিত মানুষ। তারা লিখে আমার হাত থেকে টিপসই নিয়েছে। এসআই আবার এসে সোহাগের বাড়িতে দুই ঘণ্টা দরজা বন্ধ করে মোবাইল চেক করেছে। তারা টিকটক ও মেসেজগুলো ডিলিট করেছে। আমার ছেলের মোবাইল পুলিশ নিয়ে গেছে। আমার ছেলের হত্যার সুষ্ঠু তদন্ত করে বিচার চাই। সোহাগের মা অভিযুক্ত নূরজাহান বেগম জানান, মাহফুজ তাদের বাড়িতে আসা-যাওয়া করতো। টিকটক নিয়ে কোনো সমস্যা ছিল কিনা তিনি জানেন না। এ ঘটনার সুষ্ঠু তদন্ত চান তিনি।
এদিকে ভাইরাল হওয়া ভিডিওতে সজীব ওয়াজেদ জয়ের ছাত্রলীগ সভাপতি দাবি করা রাজনৈতিক পরিচয় ভুয়া দাবি নিহতের সহকর্মীদের। মাহফুজ ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন বলে জানান, আন্ডারচর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম। বিষয়টি সুষ্ঠু তদন্ত করে বিচার চান তারা। এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা জয়নুল আবেদিন জানান, ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন দিলে বিস্তারিত জানা যাবে। তিনি বলেন, তাদের কথা শুনলে হবে নাকি? থানায় হত্যা মামলা না নেয়ায় আদালতে মামলা করেন বলে জানান- মাহফুজের পিতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট