নোয়াখালীতে মৎস্য কর্মকর্তার উদ্যোগে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। নোয়াখালী সদর উপজেলা মৎস্য অফিস ২০২৫ -২৬ অর্থ বছরের মৎস্য অধিদপ্তরাধীন রাজস্ব খাতের আওতায় সরকারি প্রাতিষ্ঠানিক উন্মুক্ত জলাশয় ২৮ আগস্ট সকাল ১১টায় সদর উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ৩৭ টি প্রাতিষ্ঠান ও ১টি জলাশয় খালে ৩৯০ কেজি পোনামাছ অবমুক্ত করেন। এসময় প্রধান অতিথি হিসেবে নোয়াখালী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো ইসমাইল হোসেন
উপজেলা নির্বাহী অফিসার হোমায়রা ইসলাম,
জেলা মৎস্য কর্মকর্তা মো ইকবাল হোসেন , সদর উপজেলা
সিনিয়র মৎস্য কর্মকর্তা মানুস মন্ডল, সদর
উপজেলা কৃষি কর্মকর্তা
উপজেলা সমবায় কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।