নোয়াখালী তালাক পরবর্তী পারিবারিক বিরোধের জেরে নোয়াখালীর বেগমগঞ্জে প্রবাসী যুবক ইয়াসিন আরাফাতের পরিবার আজ চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। তার ছোট ভাই আরিফ হোসেনকে অপহরণ করে নির্মমভাবে মারধর করেছে স্ত্রীর পরিবারের সদস্য ও ভাড়াটে সন্ত্রাসীরা। প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে পুরো পরিবারকে।
পারিবারিক সূত্রে জানা যায়, নাটেশ্বর মির্জানগর এলাকার নূরনবী ডিপটির মেয়ে উম্মে সালমা মিমের সাথে প্রবাসী ইয়াসিন আরাফাতের বিয়ে হয়। কিন্তু স্ত্রীর উশৃঙ্খল জীবনযাপন ও দুর্ব্যবহারের কারণে দাম্পত্য কলহে জড়িয়ে পড়ে দু’জন। এক পর্যায়ে স্ত্রী নিজেই ডিভোর্স চান। পরে গত ১৬ জুলাই আইনজীবীর মাধ্যমে তালাক সম্পন্ন করেন ইয়াসিন।
ডিভোর্সের পর ক্ষুব্ধ হয়ে ওঠে মিমের পরিবার। যদিও ১৯ আগস্ট স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে কাবিনের সম্পূর্ণ টাকা পরিশোধ করা হয়, তারপরও ওইদিনই মিমের বড় ভাই মো. মিরাজ ফোনে ইয়াসিনকে হুমকি দিয়ে বলেন তিনি ইয়াসিন, তার মা ও ভাইবোনদের হত্যা করবেন।
পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে ২৪ আগস্ট। সেদিন মিরাজ ও তার সহযোগীরা প্রবাসীর ছোট ভাই আরিফ হোসেনকে চৌমুহনী বাজারের একটি গলিতে অপহরণ করে বেধড়ক মারধর করে। মারধরের সময় মিরাজ পিস্তল বের করে গুলি লোড করে হত্যার চেষ্টা করে এবং মামলা করলে পুরো পরিবারকে হত্যা করে লাশ গুম করে দেওয়া হবে। প্রাণ বাঁচাতে আরিফ কোনোরকমে পালিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি হন।
ঘটনার পর প্রবাসী ইয়াসিনের পরিবার বেগমগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি। এতে ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
ভুক্তভোগী ইয়াসিন আরাফাত বলেন
ডিভোর্স ও কাবিনের টাকা পরিশোধের পরও আমার পরিবারকে হত্যা করার ষড়যন্ত্র চলছে। হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে।এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন।